৩২/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪০০ - থলে-সংখ্যা-বাঁধন যাচাই

হাজীগনের হারানো বস্তু প্রাপ্তি

হারানো সম্পদের সংখ্যা, থলে ও বন্ধন যাচাই

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪০০

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي، شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي جَمِيعًا، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ، بْنُ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - عَنْ زَيْدِ، بْنِ أَبِي أُنَيْسَةَ ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ .نَحْوَ حَدِيثِ شُعْبَةَ . وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا ثَلاَثَةَ أَحْوَالٍ إِلاَّ حَمَّادَ بْنَ سَلَمَةَ فَإِنَّ فِي حَدِيثِهِ عَامَيْنِ أَوْ ثَلاَثَةً . وَفِي حَدِيثِ سُفْيَانَ وَزَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ وَحَمَّادِ بْنِ سَلَمَةَ " فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعَدَدِهَا وَوِعَائِهَا وَوِكَائِهَا فَأَعْطِهَا إِيَّاهُ " . وَزَادَ سُفْيَانُ فِي رِوَايَةِ وَكِيعٍ " وَإِلاَّ فَهِيَ كَسَبِيلِ مَالِكَ " . وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ " وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا " .

কুতাইবাহ্ ইবনু সা’ঈদ, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইবনু নুমায়র মুহাম্মাদ ইবনু হাতিম ও ‘আবদুর রহমান ইবনু বাশর (রহঃ) সকলেই সালামাহ্ ইবনু কুহায়ল (রহঃ) হতে একই সূত্র হতে বর্ণিতঃ

শু’বাহ্ (রাঃ) –এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনু সালামাহ্ (রহঃ) ব্যতীত (তাঁর হাদীসে ‘দু’ অথবা তিন বছর’ রয়েছে) উল্লিখিত সকলের বর্ণিত হাদীসেই ‘তিন বছর’ কথাটি উল্লেখ আছে। আর সুফ্ইয়ান, যায়দ ইবনু আবূ উনাইসাহ্ ও হাম্মাদ ইবনু সালামাহ্ (রহঃ) –এর হাদীসে রয়েছে, “যদি কোন ব্যক্তি এরপর আসে এবং তার গণনা, থলে ও তার বন্ধনের বর্ণনা দিতে পারে, তবে তাকে তা দিয়ে দিবে।” আর সুফ্ইয়ান (রহঃ)..... ওয়াকী’ (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন, অন্যথায় তা তোমার মালের মতই। আর ইবনু নুমায়র (রহঃ) –এর বর্ণনায় “অন্যথায় তুমি তা ব্যবহার করতে পারবে” বর্ণিত হয়েছে।

ই.ফা. ৪৩৫৯, ই.সে. ৪৩৫৯

সহীহ মুসলিম হাদিস ৪৪০০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আগের লুকাতার ঘটনার বিভিন্ন সূত্রের কথা এসেছে। কিছু বর্ণনায় তিন বছর ঘোষণা করার কথা আছে, আর হাম্মাদ ইবনু সালামার বর্ণনায় দুই বছর অথবা তিন বছরের কথা এসেছে। আরও উল্লেখ আছে, যদি কেউ পরে এসে হারানো সম্পদের সংখ্যা, থলে এবং বন্ধনের বর্ণনা দিতে পারে, তবে তাকে তা দিয়ে দিতে হবে। না হলে তা পাওয়া ব্যক্তির মালের মতো ব্যবহার করা যেতে পারে—এমন বর্ণনাও এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, হারানো সম্পদে দাবি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কেউ মালিক দাবি করলেই যথেষ্ট নয়; তাকে সঠিক পরিচয় দিতে হবে। এতে প্রকৃত মালিকের হক রক্ষা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারানো সম্পদের সংখ্যা, থলে ও বন্ধন যাচাই করা জরুরি।
  • দাবিদার সঠিক পরিচয় দিলে তাকে সম্পদ ফেরত দিতে হবে।
  • বিভিন্ন সূত্রে ঘোষণার সময় নিয়ে বর্ণনার ভিন্নতা উল্লেখ হয়েছে।
  • মালিকের হক রক্ষায় সতর্ক যাচাই দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন