৩২/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪০৫ - মেহমানদারি ও ভালো কথা

মেহমানদের আপ্যায়ন এবং অনুরূপ বিষয়

মেহমানদারি ও ভালো কথা বলার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪০৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ سَمِعَتْ أُذُنَاىَ، وَأَبْصَرَتْ، عَيْنَاىَ حِينَ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ». قَالُوا وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ «يَوْمُهُ وَلَيْلَتُهُ وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ - وَقَالَ - مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ».

আবূ শুরাইহ্‌ ‘আদাবী (রাঃ) হতে বর্ণিতঃ

আমার দু’কান শুনেছে এবং দু’চক্ষু দেখেছে, যখন রাসূলুল্লাহ (ﷺ) কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালভাবে নিজ মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! ভালভাবে মানে কি? তখন তিনি বললেন, তাকে একদিন ও এক রাত্রি আপ্যায়ন করবে। আর (সাধারণভাবে) মেহমানদারীর সময়কাল তিন দিন। এর চাইতে বেশি দিন মেহমানদারী করা তার জন্য সাদকাহ্‌ স্বরূপ। তিনি আরো বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে।

ই.ফা. ৪৩৬৪, ই.সে. ৪৩৬৪ [দ্রষ্টব্য হাদীস ১৭৬]

সহীহ মুসলিম হাদিস ৪৪০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঈমানের সাথে মেহমানদারি ও কথার সম্পর্ক দেখিয়েছেন। তিনি বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে ভালোভাবে সম্মান করে। সাহাবীগণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ভালোভাবে আপ্যায়ন হলো এক দিন ও এক রাত। আর সাধারণ মেহমানদারির সময় তিন দিন। এর বেশি হলে তা মেজবানের পক্ষ থেকে সদাকা হিসেবে গণ্য হয়। একই হাদিসে আরও এসেছে, যে আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। তাই এই হাদিসে দুইটি বড় শিক্ষা আছে—মেহমানের সম্মান করা এবং জিহ্বাকে ভালো কথায় ব্যবহার করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেহমানকে সম্মান করা ঈমানি আচরণের অংশ।
  • বিশেষ আপ্যায়ন এক দিন ও এক রাত, আর মেহমানদারি তিন দিন।
  • তিন দিনের বেশি আপ্যায়ন সদাকা হিসেবে গণ্য হয়।
  • ভালো কথা বলা না হলে চুপ থাকা উত্তম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন