৩২/৩. অধ্যায়ঃ
মেহমানদের আপ্যায়ন এবং অনুরূপ বিষয়
সহিহ মুসলিম : ৪৪০৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৪০৭
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، - يَعْنِي الْحَنَفِيَّ - حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا شُرَيْحٍ الْخُزَاعِيَّ، يَقُولُ سَمِعَتْ أُذُنَاىَ، وَبَصُرَ، عَيْنِي وَوَعَاهُ قَلْبِي حِينَ تَكَلَّمَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ وَذَكَرَ فِيهِ " وَلاَ يَحِلُّ لأَحَدِكُمْ أَنْ يُقِيمَ عِنْدَ أَخِيهِ حَتَّى يُؤْثِمَهُ " . بِمِثْلِ مَا فِي حَدِيثِ وَكِيعٍ .
আবূ শুরায়হ্ খুযা‘ঈ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার দুই কান শুনেছে, আমার দুই চোখ দেখেছে এবং আমার অন্তর স্মরণ রেখেছে যখন রাসূলুল্লাহ (ﷺ) এ কথা বলেছিলেন। তারপর তিনি লায়স-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, কারো জন্য বৈধ নয় তার ভাইয়ের নিকট এত সময় অবস্থান করা, যাতে সে তাকে পাপে ফেলে দেয়। বাকী অংশ ওয়াকী (রহঃ)-এর বর্ণিত হাদীসের অনুরূপ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৬৬, ইসলামীক সেন্টারঃ ৪৩৬৬
