২/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪৩ - কুলি, নাকে পানি ও মাথা মাসাহের পদ্ধতি

নাবী (ﷺ)-এর ওযু সম্পর্কে

রাসূলের ওযুর পদ্ধতি: কুলি, নাকে পানি ও মাসাহ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৩

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الأَنْصَارِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قِيلَ لَهُ تَوَضَّأْ لَنَا وُضُوءَ رَسُولِ اللَّهِ ﷺ .فَدَعَا بِإِنَاءٍ فَأَكْفَأَ مِنْهَا عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ ﷺ .

আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু ‘আসিম আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাহচর্য লাভ করেছিলেন। রাবী বলেন, তাঁকে বলা হলো যে, রাসূল (ﷺ) এর ওজু (কেমন ছিল) আমাদেরকে দেখিয়ে দিন। তখন তিনি পানির পাত্র আনালেন। তারপর তা থেকে দু’হাতের ওপর পানি ঢেলে উভয় হাত তিনবার ধুলেন। তারপর পাত্রে হাত ঢুকিয়ে পানি বের করে এক আজলা পানি দ্বারা কুলি করলেন ও নাকে পানি দিলেন। এরূপ তিনবার করলেন। পুনরায় পানিতে হাত ঢুকিয়ে পানি নিয়ে তিনবার মুখমণ্ডল ধুলেন। আবার হাত ঢুকিয়ে পানি বের করে দু’হাত কনুই পর্যন্ত দু’বার করে ধুলেন। তারপর হাত ঢুকিয়ে পানি বের করে মাথার সামনে ও পিছনে দু’হাত দিয়ে মাসাহ্‌ করলেন- তারপর, উভয় পা গিরা পর্যন্ত ধুলেন, এরপর বললেনঃ এরূপ ছিল রাসূল (ﷺ) এর ওজু।

ই.ফা. ৪৪৬, ই.সে. ৪৬২

সহীহ মুসলিম হাদিস ৪৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবন যায়িদ ইবন আসিম আনসারী (রাঃ)-কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওযু দেখাতে বলা হয়। তিনি পানি আনিয়ে প্রথমে দুই হাত তিনবার ধুয়ে নেন। এরপর এক আজলা পানি দিয়ে কুলি করেন এবং নাকে পানি দেন—এভাবে তিনবার করেন। তারপর মুখমণ্ডল তিনবার, দুই হাত কনুই পর্যন্ত দুইবার করে ধুয়ে নেন। এরপর দুই হাত দিয়ে মাথা সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে মাসাহ করেন। শেষে দুই পা গিরা পর্যন্ত ধুয়ে বলেন, এভাবেই রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ওযু ছিল। এই হাদিস “ওযুর সঠিক পদ্ধতি”, “মাথা মাসাহ করার নিয়ম” এবং “কুলি নাকে পানি দেওয়ার নিয়ম” শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওযুর শুরুতে দুই হাত ধোয়ার শিক্ষা এসেছে।
  • কুলি ও নাকে পানি দেওয়া ওযুর অংশ হিসেবে দেখানো হয়েছে।
  • মাথা মাসাহ সামনে-পেছনে করার পদ্ধতি বর্ণিত হয়েছে।
  • ওযুর পদ্ধতি সাহাবিরা বাস্তবে দেখিয়ে শেখাতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন