৩৩/১২. অধ্যায়ঃ
গনীমাতের মালের বর্ণনা
সহিহ মুসলিম : ৪৪৫২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৪৫২
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَعَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً إِلَى نَجْدٍ فَخَرَجْتُ فِيهَا فَأَصَبْنَا إِبِلاً وَغَنَمًا فَبَلَغَتْ سُهْمَانُنَا اثْنَىْ عَشَرَ بَعِيرًا وَنَفَّلَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعِيرًا بَعِيرًا .
ইবনু ‘উমার ( রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নাজদের দিকে একটি সেনাদল প্রেরণ করেন। আর আমিও এতে গিয়েছিলাম। আমরা বহু উট এবং ছাগল পেলাম। আমাদের প্রত্যেকজনের ভাগে বারোটি করে উট পড়ল এবং রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেককে আরও একটি করে অতিরিক্ত উট প্রদান করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪১০, ইসলামীক সেন্টারঃ ৪৪১০
