৩৩/১৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৪৬১ - আবু জাহেলের হত্যায় দুই তরুণের ভূমিকা
নিহত শত্রু থেকে সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য
বদরে আবু জাহেল ও দুই আনসারী তরুণ
সহীহ মুসলিম : ৪৪৬১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৬১
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ قَالَ بَيْنَا أَنَا وَاقِفٌ، فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ نَظَرْتُ عَنْ يَمِينِي، وَشِمَالِي، فَإِذَا أَنَا بَيْنَ، غُلاَمَيْنِ مِنَ الأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا تَمَنَّيْتُ لَوْ كُنْتُ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا فَغَمَزَنِي أَحَدُهُمَا . فَقَالَ يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ قَالَ قُلْتُ نَعَمْ وَمَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا . قَالَ فَتَعَجَّبْتُ لِذَلِكَ فَغَمَزَنِي الآخَرُ فَقَالَ مِثْلَهَا - قَالَ - فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَزُولُ فِي النَّاسِ فَقُلْتُ أَلاَ تَرَيَانِ هَذَا صَاحِبُكُمَا الَّذِي تَسْأَلاَنِ عَنْهُ قَالَ فَابْتَدَرَاهُ فَضَرَبَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلاَهُ ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَأَخْبَرَاهُ . فَقَالَ " أَيُّكُمَا قَتَلَهُ " . فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَنَا قَتَلْتُ . فَقَالَ «هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا» . قَالاَ لاَ . فَنَظَرَ فِي السَّيْفَيْنِ فَقَالَ «كِلاَكُمَا قَتَلَهُ» . وَقَضَى بِسَلَبِهِ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَالرَّجُلاَنِ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَمُعَاذُ ابْنُ عَفْرَاءَ .
‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বদরের দিন যুদ্ধ সারিতে অবস্থান করছিলাম। এমন সময় আমি ডান ও বাম দিকে তাকিয়ে দেখি যে, আমি দু’জন আনসারী বালকের মাঝখানে আছি। আমি আশা করেছিলাম, যদি আমি দু’জন শক্তিশালী যুবকের মাঝে থাকতে পেতাম। এমন সময় তাঁদের একজন আমাকে ইঙ্গিতে বললো, হে আমার চাচা! আপনি কি আবূ জাহেল কে চিনেন? আমি বললাম, হ্যাঁ। আর তাকে তোমার প্রয়োজন কী হে ভ্রাতুষ্পুত্র! সে বলল, আমি সংবাদ জেনেছি যে, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে গালাগালি করে। সেই আল্লাহর শপথ! যার হাতে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তবে অবশ্যই তাকে ছেড়ে দিব না, যতক্ষণ না আমাদের দু’জনের থেকে যার মৃত্যু পূর্বে হওয়া অবধারিত তার মৃত্যু হয়।বর্ণনাকারী বলেন, কিশোরের এ কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। তারপর অপর কিশোর আমার দিকে ইঙ্গিত করে অনুরূপ কথা বলল। পরে বেশি সময় অতিবাহিত হয়নি, হঠাৎ আমি দেখলাম, আবূ জাহল লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আমি তখন বালক দু’জনকে বললাম, তোমরা কি দেখছ না এ ব্যক্তিকে যার ব্যাপারে তোমরা জানতে চাচ্ছ। উভয়ে দৌড়ে গিয়ে তাঁদের তলোয়ার দ্বারা তাকে আঘাত করলো এবং হত্যা করে ফেললো।অতঃপর উভয়েই ফিরে এসে রাসূলুল্লাহ (ﷺ) কে এই ঘটনার সংবাদ দিলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের মধ্যে তাকে কে হত্যা করেছে? তাঁদের প্রত্যেকে বললো, আমি তাকে হত্যা করেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের তলোয়ার কি পরিষ্কার করে ফেলেছো? তাঁরা বলল, না। তখন রাসূলুল্লাহ (ﷺ) উভয়ের তলোয়ার পরীক্ষা করে দেখলেন। তারপর বললেন, তোমরা উভয়েই তাকে হত্যা করেছ। অতএব রাসূলুল্লাহ (ﷺ) মু’আয ইবনু ‘আমর ইবনু জামূহকে খুলে নেয়া সম্পদ প্রদানের নির্দেশ দেন। আর সে দু’বালক হলো, মু’আয ইবনু ‘আমর ইবনু জামূহ এবং মু’আয ইবনু ‘আফরা (রাঃ)।
ই.ফা. ৪৪১৭, ই.সে. ৪৪১৯
সহীহ মুসলিম হাদিস ৪৪৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে বদরের যুদ্ধের একটি ঘটনা এসেছে। আবদুর রহমান ইবন আউফ (রাঃ) যুদ্ধ সারিতে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর দুই পাশে দুই তরুণ আনসারী ছিলেন। দুজনই আবু জাহেলকে খুঁজছিল, কারণ তারা শুনেছিল সে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে গালি দেয়। আবদুর রহমান (রাঃ) তাকে দেখিয়ে দিলে তারা দ্রুত গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, কে তাকে হত্যা করেছে? দুজনই দাবি করে। তিনি তলোয়ার পরিষ্কার করা হয়েছে কি না জিজ্ঞেস করেন এবং তলোয়ার দেখে বলেন, তোমরা উভয়েই তাকে হত্যা করেছ। এই হাদিসে সাহস, রাসূলের সম্মান রক্ষা এবং সিদ্ধান্তে প্রমাণ দেখার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তরুণ সাহাবীরাও রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সম্মানের বিষয়ে দৃঢ় ছিলেন।
- দাবি শুনে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তলোয়ার পরীক্ষা করেন।
- একই কাজে একাধিক ব্যক্তির ভূমিকা থাকতে পারে।
- সিদ্ধান্ত দেওয়ার আগে বাস্তব প্রমাণ দেখা হয়েছে।
