৩৩/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪৬২ - সেনাপতি, সালাব ও নেতৃত্বের সম্মান

নিহত শত্রু থেকে সম্পদ হত্যাকারী মুজাহিদের প্রাপ্য

সালাবের হক ও নেতৃত্বের মর্যাদা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৬২

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ قَتَلَ رَجُلٌ مِنْ حِمْيَرَ رَجُلاً مِنَ الْعَدُوِّ فَأَرَادَ سَلَبَهُ فَمَنَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ وَكَانَ وَالِيًا عَلَيْهِمْ فَأَتَى رَسُولَ اللَّهِ ﷺ عَوْفُ بْنُ مَالِكٍ فَأَخْبَرَهُ فَقَالَ لِخَالِدٍ «مَا مَنَعَكَ أَنْ تُعْطِيَهُ سَلَبَهُ». قَالَ اسْتَكْثَرْتُهُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ «ادْفَعْهُ إِلَيْهِ». فَمَرَّ خَالِدٌ بِعَوْفٍ فَجَرَّ بِرِدَائِهِ ثُمَّ قَالَ هَلْ أَنْجَزْتُ لَكَ مَا ذَكَرْتُ لَكَ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ ﷺ فَاسْتُغْضِبَ فَقَالَ «لاَ تُعْطِهِ يَا خَالِدُ لاَ تُعْطِهِ يَا خَالِدُ هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي أُمَرَائِي إِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُهُمْ كَمَثَلِ رَجُلٍ اسْتُرْعِيَ إِبِلاً أَوْ غَنَمًا فَرَعَاهَا ثُمَّ تَحَيَّنَ سَقْيَهَا فَأَوْرَدَهَا حَوْضًا فَشَرَعَتْ فِيهِ فَشَرِبَتْ صَفْوَهُ وَتَرَكَتْ كَدَرَهُ فَصَفْوُهُ لَكُمْ وَكَدَرُهُ عَلَيْهِمْ».

‘আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

হুমাইর গোত্রের এক ব্যক্তি শত্রু পক্ষের এক ব্যক্তিকে হত্যা করল এবং তার যুদ্ধলব্ধ সম্পদ নিতে চাইল। কিন্তু তাদের সেনাপতি খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) তাকে নিষেধ করলেন। তারপর ‘আওফ ইবনু মালিক (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলেন এবং ঐ ঘটনার সংবাদ দিলেন। তখন তিনি খালিদ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, কেন তুমি (নিহত ব্যক্তির) সম্পদ তাকে প্রদান করলে না? খালিদ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তার প্রচুর সম্পদ পেয়েছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে তা দিয়ে দাও।তারপর খালিদ (রাঃ) ‘আওফ (রাঃ)-এর কাছে দিয়ে গেলেন এবং ‘আওফ (রাঃ) তার চাদর ধরে টান দিয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম ব্যাপারটি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পৌছাবো। তাই কি হয়নি? অতএব রাসূলুল্লাহ (ﷺ) তা শুনতে পেলেন। এতে তিনি রাগান্বিত হলেন। এবং রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে খালিদ! তুমি তাকে তা দেবে না! হে খালিদ! তুমি তাকে তা দেবে না! তোমরা কি আমার নেতাদের পরিত্যাগ করবে? নিশ্চয় তোমাদের এবং তাদের দৃষ্টান্ত এমন, যেমন কোন ব্যক্তি উট কিংবা ছাগল চড়াতে মনস্থ করলো। এবং মাঠে নিয়ে চড়াল।তারপর পিপাসার সময় পানি পান করানোর জন্য জলাশয়ে নিয়ে গেল। পরিষ্কার পানি পান করতে শুরু করল এবং ঘোলাটে পানি পরিত্যাগ করল। অতঃপর এমনিভাবে পরিষ্কারটা তোমাদের জন্য এবং অপরিষ্কারটা তোমাদের নেতাদের জন্য।

ই.ফা. ৪৪১৮, ই.সে. ৪৪২০

সহীহ মুসলিম হাদিস ৪৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিময়ার গোত্রের একজন ব্যক্তি শত্রুকে হত্যা করে তার সালাব নিতে চেয়েছিল। সেনাপতি খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) সম্পদ বেশি মনে হওয়ায় তা আটকে রাখেন। আউফ ইবন মালিক (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি জানান। প্রথমে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খালিদকে তা দিতে বলেন। কিন্তু পরে আউফ (রাঃ) খালিদের চাদর ধরে টেনে কথাটি বললে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রাগান্বিত হন এবং নেতাদের বিষয়ে সাবধান করেন। হাদিসটি দুই দিক শেখায়—সালাবের হক আছে, আবার আমীর বা নেতাদের মর্যাদা রক্ষা করাও জরুরি। হক দাবি করতে গিয়ে অপমান বা তিরস্কারের ভঙ্গি গ্রহণ করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাবের দাবি থাকলেও নেতার সম্মান নষ্ট করা উচিত নয়।
  • খালিদ (রাঃ) সম্পদ বেশি মনে হওয়ায় তা আটকে রেখেছিলেন।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হকের সঙ্গে আচরণের আদবও শেখান।
  • নেতৃত্বের দায়িত্বে সহজ অংশের পাশাপাশি কঠিন বোঝাও থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন