৩৩/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫০৪ - হুনাইনে নবী صلى الله عليه وسلم-এর সাহস ও সাহাবিদের প্রত্যাবর্তন
হুনায়ন যুদ্ধ
হুনাইন যুদ্ধে নবী صلى الله عليه وسلم-এর সাহস ও আসহাবে সামুরার সাড়া
সহীহ মুসলিম : ৪৫০৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫০৪
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، قَالَ قَالَ عَبَّاسٌ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ حُنَيْنٍ فَلَزِمْتُ أَنَا وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَسُولَ اللَّهِ ﷺ فَلَمْ نُفَارِقْهُ وَرَسُولُ اللَّهِ ﷺ عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ أَهْدَاهَا لَهُ فَرْوَةُ بْنُ نُفَاثَةَ الْجُذَامِيُّ فَلَمَّا الْتَقَى الْمُسْلِمُونَ وَالْكُفَّارُ وَلَّى الْمُسْلِمُونَ مُدْبِرِينَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ ﷺ يَرْكُضُ بَغْلَتَهُ قِبَلَ الْكُفَّارِ قَالَ عَبَّاسٌ وَ أَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةِ رَسُولِ اللَّهِ ﷺ أَكُفُّهَا إِرَادَةَ أَنْ لاَ تُسْرِعَ وَأَبُو سُفْيَانَ آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَىْ عَبَّاسُ نَادِ أَصْحَابَ السَّمُرَةِ " . فَقَالَ عَبَّاسٌ وَكَانَ رَجُلاً صَيِّتًا فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ قَالَ فَوَاللَّهِ لَكَأَنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ الْبَقَرِ عَلَى أَوْلاَدِهَا . فَقَالُوا يَا لَبَّيْكَ يَا لَبَّيْكَ - قَالَ - فَاقْتَتَلُوا وَالْكُفَّارَ وَالدَّعْوَةُ فِي الأَنْصَارِ يَقُولُونَ يَا مَعْشَرَ الأَنْصَارِ يَا مَعْشَرَ الأَنْصَارِ قَالَ ثُمَّ قُصِرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَقَالُوا يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ يَا بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ . فَنَظَرَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالْمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «هَذَا حِينَ حَمِيَ الْوَطِيسُ» . قَالَ ثُمَّ أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الْكُفَّارِ ثُمَّ قَالَ " انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ " .قَالَ فَذَهَبْتُ أَنْظُرُ فَإِذَا الْقِتَالُ عَلَى هَيْئَتِهِ فِيمَا أَرَى - قَالَ - فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلاً وَأَمْرَهُمْ مُدْبِرًا .
আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। আমি এবং আবূ সুফ্ইয়ান ইবনু হারিস ইবনু ‘আবদুল মুত্তালিব রাসূলুল্লাহ (ﷺ) -এর একেবারে সঙ্গেই ছিলাম। আমরা কখনও তাঁর থেকে আলাদা হইনি। রাসূলুল্লাহ (ﷺ) একটি সাদা বর্ণের খচ্চরের উপর আরোহণ করেছিলেন। সে খচ্চরটি ফারওয়াহ্ ইবনু নুফাসাহ্ জুযামী তাঁকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। (তাকে দুলদুল নামে ডাকা হতো।)যখন মুসলিম এবং কাফির পরস্পর সম্মুখ যুদ্ধে লিপ্ত হল তখন মুসলিমগণ (যুদ্ধের এক পর্যায়ে) পেছনের দিকে পলায়ন করতে লাগলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় পায়ের গোড়ালি দিয়ে নিজের খচ্চরকে আঘাত করে কাফিরদের দিকে ধাবিত করছিলেন। ‘আব্বাস (রাঃ) বলেন, আমি তাঁর খচ্চরের লাগাম ধরে রেখেছিলাম এবং একে থামিয়ে রাখার চেষ্টা করছিলাম যেন দ্রুত গতিতে অগ্রসর হতে না পারে। আর আবূ সুফ্ইয়ান (রাঃ) তাঁর খচ্চরের ‘রেকাব’ (হাউদাজের বন্ধনের পট্টি) ধরে রেখেছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে ‘আব্বাস! আসহাবে সামুরাকে আহ্বান করো।‘আব্বাস (রাঃ) বলেন- আর তিনি ছিলেন উচ্চ আওয়াজের অধিকারী ব্যক্তি-তখন আমি উচ্চৈঃস্বরে আওয়াজ দিয়ে বললাম, হে আসহাবে সামুরাহ্! তোমরা কোথায় যাচ্ছ? তিনি বলেন, আল্লাহর কসম! তা শুনামাত্র তারা এমনভাবে প্রত্যাবর্তন করতে শুরু করলেন যেমনভাবে গাভী তার বাচ্চার আওয়াজ শুনে দ্রুত দৌড়ে আসে। এবং তারা বলতে লাগল, আমরা আপনার নিকট হাজির, আমরা আপনার নিকট হাজির।রাবী বলেন, এরপর তারা কাফিরদের সাথে পুনরায় যুদ্ধে লিপ্ত হন। তিনি আনসারদেরকেও এমনিভাবে আহ্বান করলেন যে, হে আনসারগণ! রাবী বলেন, এরপর আহ্বান সমাপ্ত করা হলো বানী হারিস ইবনু খাযরাজের মাধ্যমে। (তাঁরা আহ্বান করলেন, হে বানী হারিস ইবনুল খাযরাজ।) রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় খচ্চরের উপর আরোহিত অবস্থায় আপন ঘাড় উঁচু করে তাদের যুদ্ধের অবস্থা দেখেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটাই হল যুদ্ধের উত্তেজনাপূর্ণ চরম মুহূর্ত।রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) কয়েকটি পাথরের টুকরা হাতে নিলেন এবং এগুলো তিনি বিধর্মীদের মুখের উপর ছুঁড়ে মারলেন। এরপর বললেন, মুহাম্মাদ (ﷺ) -এর রবের কসম! তারা পরাজিত হয়েছে। ‘আব্বাস (রাঃ) বলেন, আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধের অবস্থান পরিদর্শন করতে গিয়ে দেখলাম যে, যথারীতি যুদ্ধ চলছে। এমন সময় তিনি পাথরের টুকরাগুলো নিক্ষেপ করলেন। আল্লাহর শপথ! তখন হঠাৎ দেখি যে, কাফিরদের শক্তি নিস্তেজ হয়ে গেল এবং তাদের যুদ্ধের মোড় ঘুরে গেল।
ই.ফা. ৪৪৬১, ই.সে. ৪৪৬৩
সহীহ মুসলিম হাদিস ৪৫০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুনাইন যুদ্ধের একটি শক্তিশালী দৃশ্য এসেছে। আব্বাস (রাঃ) বলেন, তিনি ও আবু সুফিয়ান ইবন হারিস (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একেবারে পাশে ছিলেন। নবী صلى الله عليه وسلم একটি সাদা খচ্চরে ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলিমরা পিছিয়ে যেতে লাগলে নবী صلى الله عليه وسلم কাফিরদের দিকে এগোচ্ছিলেন। আব্বাস (রাঃ) খচ্চরের লাগাম ধরে রাখছিলেন এবং আবু সুফিয়ান রেকাব ধরে ছিলেন। তখন নবী صلى الله عليه وسلم আব্বাসকে আসহাবে সামুরাকে ডাকতে বলেন। আব্বাস (রাঃ) উচ্চ আওয়াজে ডাক দিলে তারা দ্রুত ফিরে আসে এবং যুদ্ধ শুরু করে। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, এটাই যুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়। তিনি কিছু পাথর নিয়ে শত্রুদের মুখের দিকে নিক্ষেপ করেন এবং বলেন, মুহাম্মাদের রবের কসম, তারা পরাজিত হয়েছে। হাদিসে নবী صلى الله عليه وسلم-এর সাহস, সাহাবিদের সাড়া এবং আল্লাহর সাহায্যের দৃশ্য ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হুনাইনের কঠিন মুহূর্তে নবী صلى الله عليه وسلم পেছনে না গিয়ে সামনে এগিয়েছেন।
- আব্বাস (রাঃ)-এর ডাক শুনে সাহাবিরা দ্রুত ফিরে আসেন।
- সাহাবিদের আনুগত্য ও সাড়া যুদ্ধের মোড় ঘুরাতে ভূমিকা রাখে।
- নবী صلى الله عليه وسلم পাথর নিক্ষেপের পর শত্রুদের শক্তি কমে যাওয়ার বর্ণনা এসেছে।
