৩৩/৩৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫৪৮ - জিহাদ ও এর নীতিমালা
মুশরিক ও মুনাফিকদের হাতে নবী (ﷺ)-এর দুঃখ-যাতনা
সহীহ মুসলিম : ৪৫৪৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৪৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، أَنَّهُ سَمِعَ جُنْدُبًا، يَقُولُ أَبْطَأَ جِبْرِيلُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ الْمُشْرِكُونَ قَدْ وُدِّعَ مُحَمَّدٌ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴾ وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى﴿
জুন্দুব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জুন্দুব (রাঃ) -কে বলতে শুনেছেন যে, জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসতে বিলম্ব করেন। এতে মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মাদ পরিত্যক্ত হয়েছেন। তখন আল্লাহ তা‘আলা নাযিল করলেন, “শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর! যখন তা হয় নিঝুম, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে দেননি এবং তোমার প্রতি নারাজও হননি।”
ই.ফা. ৪৫০৫, ই.সে. ৪৫০৭
