৩৪/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৬০৩ - বারোজন খলীফা পর্যন্ত কর্তৃত্ব

জনগণ কুরায়শদের অনুগামী এবং খিলাফত কুরায়শদের মধ্যে সীমিত

বারোজন খলীফা পর্যন্ত শাসন কর্তৃত্ব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৬০৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ، بْنِ سَمُرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ " لاَ يَزَالُ هَذَا الأَمْرُ عَزِيزًا إِلَى اثْنَىْ عَشَرَ خَلِيفَةً " . قَالَ ثُمَّ تَكَلَّمَ بِشَىْءٍ لَمْ أَفْهَمْهُ فَقُلْتُ لأَبِي مَا قَالَ فَقَالَ " كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ " .

জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, শাসন কর্তৃত্ব অতি শক্তিশালী থাকবে বারজন খলীফা পর্যন্ত। রাবী বলেন, তারপর তিনি কিছু বললেন, যা আমি বুঝতে পারিনি। তাই আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কী বললেন? তিনি বললেন, নবী (ﷺ) বলেছেনঃ তাদের সকলেই হবে কুরায়শ বংশের।

[১] কাজী আয়াত (রহঃ) বলেন, জটিলতা দাঁড়ায় শাসকদের সংখ্যা বিষয়ে। এর জবাব হলো নবী (ﷺ)-এর মৃত্যু পরবর্তী ৩০ বছরে ৫ জন খলীফার [ইমাম হাসান (রাঃ)-সহ] খিলাফাত ছিল নুবূওয়াতের আদলে। বাকীদের খিলাফাত হবে ‘খিলাফাতে আম’ বা সাধারণ খিলাফাত। (মুখতাসার শারহে মুসলিম লিন নাবাবী, ৫ম খণ্ড, ১১২ পৃষ্ঠা)ই.ফা. ৪৫৫৮, ই.সে. ৪৫৬১

সহীহ মুসলিম হাদিস ৪৬০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, এই কর্তৃত্ব বারোজন খলীফা পর্যন্ত শক্তিশালী থাকবে। তারপর তিনি আরও কিছু বলেন, যা রাবী বুঝতে পারেননি। পরে পিতাকে জিজ্ঞেস করলে জানা যায়, নবী صلى الله عليه وسلم বলেছেন—তাঁদের সবাই কুরাইশ বংশের। এখানে আগের বর্ণনাগুলোর মতোই বারোজন খলীফা ও কুরাইশ বংশের কথা এসেছে, তবে ভাষায় ‘কর্তৃত্ব শক্তিশালী থাকবে’ কথাটি আছে। এতে বোঝা যায়, একই বিষয়ের বর্ণনায় কখনো ‘ইসলাম’, কখনো ‘দ্বীন’, কখনো ‘এই কর্তৃত্ব’ শব্দ এসেছে। ব্যাখ্যার ক্ষেত্রে সব শব্দকে সম্মান করে মূল বক্তব্য ধরে রাখা দরকার। হাদিসে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ নেই, তাই অতিরিক্ত নির্দিষ্ট দাবি এড়ানো উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বারোজন খলীফা পর্যন্ত কর্তৃত্ব শক্তিশালী থাকার কথা এসেছে।
  • তাঁদের সবাই কুরাইশ বংশের হবে বলে বর্ণিত হয়েছে।
  • একই বিষয়ের বর্ণনায় শব্দের পার্থক্য থাকতে পারে।
  • অস্পষ্ট অংশ জানতে রাবী পিতার কাছে জিজ্ঞেস করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন