৩৪/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৬১৬ - শাসকের নম্রতা ও কঠোরতার পরিণতি

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও অত্যাচারী শাসকের পরিণাম, শাসিতদের প্রতি কোমল আচরণ ও কঠোরতা বর্জন

শাসকের নম্রতা: উম্মতের প্রতি সহজ আচরণের দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৬১৬

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي حَرْمَلَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ شُمَاسَةَ قَالَ أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَىْءٍ، فَقَالَتْ مِمَّنْ أَنْتَ فَقُلْتُ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ .فَقَالَتْ كَيْفَ كَانَ صَاحِبُكُمْ لَكُمْ فِي غَزَاتِكُمْ هَذِهِ فَقَالَ مَا نَقَمْنَا مِنْهُ شَيْئًا إِنْ كَانَ لَيَمُوتُ لِلرَّجُلِ مِنَّا الْبَعِيرُ فَيُعْطِيهِ الْبَعِيرَ وَالْعَبْدُ فَيُعْطِيهِ الْعَبْدَ وَيَحْتَاجُ إِلَى النَّفَقَةِ فَيُعْطِيهِ النَّفَقَةَ فَقَالَتْ أَمَا إِنَّهُ لاَ يَمْنَعُنِي الَّذِي فَعَلَ فِي مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخِي أَنْ أُخْبِرَكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ يَقُولُ فِي بَيْتِي هَذَا " اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ فَاشْقُقْ عَلَيْهِ وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ» .

‘আবদুর রহমান ইবনু শুমাসাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি একদা ‘আয়িশা (রাঃ)-এর নিকট কোন এক ব্যাপারে প্রশ্ন করার জন্য গেলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার লোক? আমি জবাব দিলাম, আমি একজন মিসরবাসী। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন তোমাদের সে গৃহযুদ্ধকালীন গভর্নর (মুহাম্মাদ ইবনু আবূ বকর) কেমন লোক ছিলেন? রাবী বলেন, আমরা তো তার নিকট থেকে অন্যায়মূলক কিছু পাইনি। যদি আমাদের কোন ব্যক্তির উট মারা যেতো তিনি তাকে উট দিতেন। গোলাম মারা গেলে গোলাম দিতেন, কারো জীবিকার প্রয়োজন হলে তিনি তাকে তা প্রদান করতেন।তখন তিনি বললেন, আমার সহোদর মুহাম্মাদ ইবনু আবূ বকরের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, তা রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার এ ঘরে যা বলতে শুনেছি তা তোমাকে অবহিত করা থেকে আমাকে বিরত রাখতে পারছি না। (তিনি বলেছিলেন) হে আল্লাহ! যে আমার উম্মতের কোনরূপ কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি রূঢ় আচরণ করে তুমি তার প্রতি রূঢ় হও, আর যে আমার উম্মতের উপর কোনরূপ কর্তৃত্ব লাভ ক’রে তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি নম্র ও সদয় হও।

ই.ফা. ৪৫৭১, ই.সে. ৪৫৭৪

সহীহ মুসলিম হাদিস ৪৬১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) একজন মিসরবাসীর সাথে কথা বলার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি গুরুত্বপূর্ণ দোয়া বর্ণনা করেন। তিনি জিজ্ঞেস করেন, তাদের গভর্নর কেমন ছিলেন। লোকটি জানায়, তারা তার মধ্যে অন্যায় দেখেনি; কারও উট মারা গেলে উট দিতেন, গোলাম মারা গেলে গোলাম দিতেন, জীবিকার প্রয়োজন হলে তা দিতেন। এরপর আয়িশা (রাঃ) বলেন, তাঁর ভাই মুহাম্মাদ ইবন আবু বকরের সাথে যা হয়েছে, তা তাঁকে এই হাদিস জানানো থেকে বিরত রাখতে পারে না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, হে আল্লাহ! যে আমার উম্মতের কোনো দায়িত্ব পেয়ে তাদের প্রতি রূঢ় আচরণ করে, তুমি তার প্রতি রূঢ় হও; আর যে তাদের প্রতি নম্র আচরণ করে, তুমি তার প্রতি নম্র ও সদয় হও। এই হাদিসে শাসকের নম্রতা, মানুষের কল্যাণ, দায়িত্বশীল আচরণ এবং কঠোরতার সতর্কতা স্পষ্ট। নেতৃত্ব মানে শুধু আদেশ নয়; মানুষের প্রয়োজন বোঝা ও সহজ আচরণও এর অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দায়িত্বশীল ব্যক্তির মানুষের প্রতি নম্র আচরণ করা উচিত।
  • রূঢ় আচরণ নেতৃত্বের জন্য বিপজ্জনক হতে পারে।
  • মানুষের প্রয়োজন দেখা দায়িত্বশীলতার একটি দিক।
  • ব্যক্তিগত কষ্ট সত্য হাদিস বর্ণনা থেকে বিরত রাখেনি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন