৩৪/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৭২১ - প্রশাসন ও নেতৃত্ব
মাক্কাহ্ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই‘আত আর বিজয়ের পর হিজরাত নেই( মাক্কাহ্ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা
সহীহ মুসলিম : ৪৭২১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭২১
وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ، قَالَ جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الْفَتْحِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ . قَالَ " قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا " . قُلْتُ فَبِأَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ " عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ " . قَالَ أَبُو عُثْمَانَ فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ فَقَالَ صَدَقَ .
মুজাশি’ ইবনু মাস’উদ সুলামী (রাঃ) হতে বর্ণিতঃ
মক্কা বিজয়ের পর একদা আমি আমার ভাই আবূ মা’বাদ (রাঃ)- কে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে আসলাম। তখন আমি আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি তাঁকে হিজরাতের বাই’আত করান। তিনি তখন বললেন, হিজরাতের দিন অতিক্রান্ত, তার যোগ্য পাত্ররা সে সুযোগ নিয়ে নিয়েছে। আমি বললাম, তাহলে কিসের উপর বাই’আত নিবেন? তিনি বললেন, ইসলাম, জিহাদ ও সৎকাজের বাই’আত হতে পারে। আবূ ‘উসমান (রহঃ) বলেন, আমি আবূ মা’বাদের সাথে সাক্ষাৎ করে তাঁকে মুজাশি’ (রাঃ)-এর কথা জানালাম। তিনি বললেন, সে যথার্থই বলেছে।
ই.ফা. ৪৬৭৪, ই.সে. ৪৬৭৬
