৩৪/২০. অধ্যায়ঃ
মাক্কাহ্ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই’আত আর বিজয়ের পর হিজরাত নেই( মাক্কাহ্ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা
সহিহ মুসলিম : ৪৭২০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭২০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، حَدَّثَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أُبَايِعُهُ عَلَى الْهِجْرَةِ فَقَالَ " إِنَّ الْهِجْرَةَ قَدْ مَضَتْ لأَهْلِهَا وَلَكِنْ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ " .
মুজাশি’ ইবনু মাস’উদ সুলামী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি নবী (ﷺ)-এর খিদমতে তাঁর নিকট হিজরতের বাইয়াত গ্রহণের উদ্দেশ্যে আসলাম। তখন তিনি বললেন, “হিজরতের দিন শেষ হয়ে গেছে, তার অধিকারীরা ইতোমধ্যেই তা করে ফেলেছেন। (সে ফজিলত আর কারো পাবার অবকাশ নেই) তবে ইসলাম, জিহাদ ও সৎকাজের উপর অটল থাকার বাইয়াত হতে পারে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৭৩, ইসলামীক সেন্টারঃ ৪৬৭৫
