৩৪/২১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৭২৮ - মহিলাদের বাইআতের পদ্ধতি

মহিলাদের বাই‘আত গ্রহণ পদ্ধতি

মহিলাদের বাইআত ও রাসূল صلى الله عليه وسلم-এর পবিত্র আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭২৮

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، بْنُ يَزِيدَ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ ﷺ قَالَتْ كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يُمْتَحَنَّ بِقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ﴾ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلاَ يَسْرِقْنَ وَلاَ يَزْنِينَ﴿ إِلَى آخِرِ الآيَةِ. قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ ﷺ " انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ ". وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ ﷺ يَدَ امْرَأَةٍ قَطُّ . غَيْرَ أَنَّهُ يُبَايِعُهُنَّ بِالْكَلاَمِ - قَالَتْ عَائِشَةُ - وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى النِّسَاءِ قَطُّ إِلاَّ بِمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى وَمَا مَسَّتْ كَفُّ رَسُولِ اللَّهِ ﷺ كَفَّ امْرَأَةٍ قَطُّ وَكَانَ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ " قَدْ بَايَعْتُكُنَّ ". كَلاَمًا.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

মু’মিন মহিলাগণ যখন হিজরত করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে (মাদীনায়) আসতেন তখন আল্লাহ তা’আলার বাণী অনুযায়ী পরীক্ষা করা হতো।(সে বাণী হচ্ছে) “হে নবী! যখন মু’মিন মহিলাগণ আপনার কাছে এ মর্মে বাই’আত হতে আসে যে তারা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না...”- (সূরা মুমতাহিনাহ্ ৬০: ১২) আয়াতের শেষ পর্যন্ত।‘আয়িশা (রাঃ) বলেন, মু’মিন মহিলাদের যে কেউ এসব অঙ্গীকারাবদ্ধ হতো এতেই তারা বাই’আতের অঙ্গীকারে আবদ্ধ হয়েছে বলে গণ্য হতো। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যখন তারা মৌখিকভাবে এসব অঙ্গীকার করতো তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের বলতেন, তোমরা চলে যাও, তোমাদের বাই’আত গ্রহণ করা হয়েছে। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাতকে স্পর্শ করেনি। তবে তিনি মৌখিকভাবে বাই’আত গ্রহণ করতেন।‘আয়িশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! আল্লাহর নির্দেশিত পথ ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) কোন দিন মহিলাদের ও’য়াদা গ্রহণ করেননি এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত কোন দিন কোন (অপরিচিত) মহিলার হাত স্পর্শ করেনি। তাদের ও’য়াদাবদ্ধ হওয়ার পরই তিনি মৌখিকভাবে বলে দিতেন, তোমাদের বাই’আত গ্রহণ করলাম।

ই.ফা. ৪৬৮১, ই.সে. ৪৬৮৩

সহীহ মুসলিম হাদিস ৪৭২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুমিন মহিলাদের বাইআতের পদ্ধতি স্পষ্টভাবে এসেছে। তারা যখন হিজরত করে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে আসতেন, তখন আল্লাহর আয়াত অনুযায়ী তাদের পরীক্ষা করা হতো। অঙ্গীকারের বিষয় ছিল—শিরক না করা, চুরি না করা, ব্যভিচার না করা এবং আয়াতে উল্লেখিত নির্দেশ মানা। আয়িশা রাঃ জোর দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কোনো অপরিচিত মহিলার হাত স্পর্শ করেননি। তিনি কথা দিয়ে, অর্থাৎ মৌখিকভাবে বাইআত গ্রহণ করতেন। এই বর্ণনা থেকে বোঝা যায়, বাইআত শুধু আনুষ্ঠানিক বিষয় ছিল না; এটি ছিল ঈমান, নৈতিকতা ও আনুগত্যের অঙ্গীকার। একই সঙ্গে রাসূল صلى الله عليه وسلم-এর শালীনতা ও সীমা রক্ষার আদবও এখানে পরিষ্কারভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বাইআত ছিল আল্লাহর নির্দেশ মানার অঙ্গীকার।
  • মহিলাদের বাইআত রাসূল صلى الله عليه وسلم মৌখিকভাবে গ্রহণ করতেন।
  • রাসূল صلى الله عليه وسلم আল্লাহর নির্দেশিত সীমার বাইরে কোনো ওয়াদা নেননি।
  • ইসলামে শালীনতা ও সীমা রক্ষা গুরুত্বপূর্ণ আদব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন