৩৪/২১. অধ্যায়ঃ
মহিলাদের বাই’আত গ্রহণ পদ্ধতি
সহিহ মুসলিম : ৪৭২৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭২৯
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَبُو الطَّاهِرِ، قَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا وَقَالَ، هَارُونُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ عَنْ بَيْعَةِ النِّسَاءِ، قَالَتْ مَا مَسَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ امْرَأَةً قَطُّ إِلاَّ أَنْ يَأْخُذَ عَلَيْهَا فَإِذَا أَخَذَ عَلَيْهَا فَأَعْطَتْهُ قَالَ " اذْهَبِي فَقَدْ بَايَعْتُكِ " .
‘উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
‘আইশা (রাঃ) তাঁকে মহিলাদের বাইআত সম্পর্কে অবহিত করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) কোন দিন (বেগানা) মহিলাকে স্পর্শ করেননি, তবে তিনি মৌখিকভাবে তাদের বাইআত গ্রহণ করতেন। আর যখন তিনি তাদের মৌখিক অঙ্গীকার নিয়ে নিতেন তখন (মুখেই) বলে দিতেন, এবার চলে যেতে পার, আমি তোমাদের বাইআত নিয়েছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৮২, ইসলামীক সেন্টারঃ ৪৬৮৪
