৩৪/২৬. অধ্যায়ঃ
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে
সহিহ মুসলিম : ৪৭৪৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭৪৪
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، وَابْنُ، إِدْرِيسَ عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَيْرُ مَعْقُوصٌ بِنَوَاصِي الْخَيْلِ " . قَالَ فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ بِمَ ذَاكَ قَالَ " الأَجْرُ وَالْمَغْنَمُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " .
‘উরওয়াহ বারিকী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কল্যাণ পেঁচিয়ে রাখা হয়েছে ঘোড়ার ললাটের সাথে। রাবী বলেন, তখন তাঁকে বলা হলো যে, হে আল্লাহর রাসূল! তা কিসের দ্বারা? তিনি (ﷺ) বললেন, সওয়াব এবং গনীমত কেয়ামত দিবস পর্যন্ত।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৯৭, ইসলামীক সেন্টারঃ ৪৬৯৮
