৩৪/৩৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৭৯১ - প্রশাসন ও নেতৃত্ব
আল্লাহর পথে দানের ফাযীলাত ও তা বর্ধিত হওয়া
সহীহ মুসলিম : ৪৭৯১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭৯১
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو، الشَّيْبَانِيِّ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُمِائَةِ نَاقِةٍ كُلُّهَا مَخْطُومَةٌ».
আবূ মাসঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক ব্যক্তি একটি উটনী লাগামসহ নিয়ে এসে বলল, এটা আল্লাহর পথে (দান করলাম)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি সাতশ’ উটনী লাভ করবে যার প্রত্যেকটি লাগামসহ হবে।
ই.ফা. ৪৭৪৪, ই.সে. ৪৭৪৫
