৩৪/৩৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৭৯৮ - প্রশাসন ও নেতৃত্ব
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফাযীলাত
সহীহ মুসলিম : ৪৭৯৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭৯৮
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، مَوْلَى الْمَهْرِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ بَعْثًا إِلَى بَنِي لِحْيَانَ - مِنْ هُذَيْلٍ - فَقَالَ " لِيَنْبَعِثْ مِنْ كُلِّ رَجُلَيْنِ أَحَدُهُمَا وَالأَجْرُ بَيْنَهُمَا ".
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) হুযায়ল বংশের অন্তর্ভুক্ত বানূ লিহ্ইয়ান গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠান। তখন তিনি বলেন, প্রতি দু’ব্যক্তির একজন যেন বাহিনীতে যোগদান করে, তবে সাওয়াব তারা দু’জনেই লাভ করবে।
ই,ফা, ৪৭৫১, ই,সে, ৪৭৫২
