৩৪/৪১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৮১১ - ক্বারীদের শহীদ হওয়ার ঘটনা
শহীদের জন্য জান্নাত অবধারিত হওয়া
কুরআন শিক্ষক ক্বারীদের শহীদ হওয়ার ঘটনা
সহীহ মুসলিম : ৪৮১১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৮১১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ جَاءَ نَاسٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالُوا أَنِ ابْعَثْ مَعَنَا رِجَالاً يُعَلِّمُونَا الْقُرْآنَ وَالسُّنَّةَ .فَبَعَثَ إِلَيْهِمْ سَبْعِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فِيهِمْ خَالِي حَرَامٌ يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَتَدَارَسُونَ بِاللَّيْلِ يَتَعَلَّمُونَ وَكَانُوا بِالنَّهَارِ يَجِيئُونَ بِالْمَاءِ فَيَضَعُونَهُ فِي الْمَسْجِدِ وَيَحْتَطِبُونَ فَيَبِيعُونَهُ وَيَشْتَرُونَ بِهِ الطَّعَامَ لأَهْلِ الصُّفَّةِ وَلِلْفُقَرَاءِ فَبَعَثَهُمُ النَّبِيُّ ﷺ إِلَيْهِمْ فَعَرَضُوا لَهُمْ فَقَتَلُوهُمْ قَبْلَ أَنْ يَبْلُغُوا الْمَكَانَ . فَقَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا - قَالَ - وَأَتَى رَجُلٌ حَرَامًا خَالَ أَنَسٍ مِنْ خَلْفِهِ فَطَعَنَهُ بِرُمْحٍ حَتَّى أَنْفَذَهُ . فَقَالَ حَرَامٌ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لأَصْحَابِهِ " إِنَّ إِخْوَانَكُمْ قَدْ قُتِلُوا وَإِنَّهُمْ قَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
কতিপয় লোক নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমাদের সঙ্গে এমন কিছু লোক দিন যাঁরা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ্ শিক্ষা দেবেন। তখন তিনি আনসারদের সত্তর ব্যক্তিকে তাদের সাথে পাঠালেন। তাঁদেরকে কুররা (ক্বারী সমাজ) বলা হতো। এঁদের মধ্যে আমার মামা হারামও ছিলেন। তাঁরা কোরআন তিলাওয়াত করতেন এবং রাত্রে এর অর্থ অনুধাবন ও শিক্ষায় নিমগ্ন থাকতেন, আর দিনের বেলায় জলাশয়ে গিয়ে পানি এনে মসজিদে রাখতেন এবং কাঠ সংগ্রহ করে তা বিক্রি করে বিক্রি লব্ধ অর্থে সুফ্ফাবাসীগণ এবং নিঃস্ব ফকীরদের জন্যে আহার্য সামগ্রী ক্রয় করতেন। এঁদেরকে নবী (ﷺ) তাদের সঙ্গে পাঠিয়েছিলেন।ওরা তাঁদের উপর আক্রমণ করলো এবং তাঁরা গন্তব্যস্থলে পৌঁছার পূর্বেই তাঁদেরকে হত্যা করলো। তখন তাঁরা বললেন, হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে আমাদের নবীর নিকট সংবাদ পৌঁছিয়ে দিন যে, আমরা আপনার সন্নিধানে পৌঁছে গিয়েছি এবং আপনার প্রতি সন্তুষ্ট রয়েছি। আর আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন।রাবী বলেন, এক লোক আনাস (রাঃ)-এর মামা হারাম (রাঃ)-এর পিছন দিক দিয়ে এসে বর্শা দিয়ে বিদ্ধ করে হত্যা (শহীদ) করে দিল। হারাম (রাঃ) বলে উঠলেন, কা’বার প্রভুর কসম! আমি সাফল্যমন্ডিত হয়েছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভাইগণ নিহত হয়েছেন। আর (অন্তিম মুহূর্তে) তাঁরা বলেছেন, হে আল্লাহ! আমাদের নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন যে, আমরা আপনার সন্নিধানে পৌঁছে গেছি এ অবস্থায় যে, আমরা আপনার প্রতি সন্তুষ্ট আর আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট।
ই.ফা. ৪৭৪৬,ই.সে. ৪৭৬৫
সহীহ মুসলিম হাদিস ৪৮১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিছু লোক নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে কুরআন ও সুন্নাহ শেখানোর জন্য শিক্ষক চান। নবী صلى الله عليه وسلم আনসারদের সত্তরজন ক্বারীকে পাঠান। তাঁরা রাতে কুরআন তিলাওয়াত করতেন, এর অর্থ নিয়ে পড়াশোনা করতেন এবং দিনে পানি এনে মসজিদে রাখতেন। তাঁরা কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন এবং সেই অর্থে সুফফাবাসী ও গরিবদের খাবার কিনতেন। অর্থাৎ তাঁদের জীবন ছিল ইবাদত, জ্ঞানচর্চা ও সেবার মিশ্রণ। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই তাঁদের হত্যা করা হয়। হারাম (রাঃ) বর্শাবিদ্ধ হয়ে বলেন, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। নবী صلى الله عليه وسلم সাহাবিদের জানান, তাঁদের ভাইরা আল্লাহর কাছে পৌঁছে সন্তুষ্টির কথা জানিয়েছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন ও সুন্নাহ শেখানো সাহাবিদের গুরুত্বপূর্ণ কাজ ছিল।
- ক্বারীরা ইবাদতের পাশাপাশি মসজিদ ও দরিদ্রদের সেবাও করতেন।
- শহীদদের শেষ কথায় আল্লাহর সন্তুষ্টির আশা প্রকাশ পেয়েছে।
- জ্ঞানচর্চা, সেবা ও ত্যাগ একই জীবনে একত্র হতে পারে।
