৩৪/৪৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৮২৮ - সমুদ্রযুদ্ধ ও উম্মু হারামের দোয়া

সামুদ্রিক জিহাদের মাহাত্ম্য

উম্মু হারাম ও সমুদ্রযুদ্ধের সুসংবাদ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৮২৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي، طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا فَأَطْعَمَتْهُ ثُمَّ جَلَسَتْ تَفْلِي رَأْسَهُ فَنَامَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ " . يَشُكُّ أَيَّهُمَا قَالَ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَدَعَا لَهَا ثُمَّ وَضَعَ رَأْسَهُ فَنَامَ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ " . كَمَا قَالَ فِي الأُولَى قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ " . فَرَكِبَتْ أُمُّ حَرَامٍ بِنْتُ مِلْحَانَ الْبَحْرَ فِي زَمَنِ مُعَاوِيَةَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ فَهَلَكَتْ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর ঘরে যেতেন। তিনি তাঁকে আপ্যায়ন করতেন। উম্মু হারাম (রাঃ) ছিলেন, ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাঃ)-এর স্ত্রী। একদা তিনি তাঁর ঘরে গেলেন এবং তিনি তাঁকে (চিরাচরিত অভ্যাস অনুযায়ী) আপ্যায়ন করলেন। তারপর তিনি তাঁর (রাসূলুল্লাহর) মাথার উকুন দেখতে বসলেন এবং এ অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি যখন জাগ্রত হলেন তখন তিনি হাসছিলেন।উম্মু হারাম (রাঃ) বলেন, আমি তখন বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনার হাসির কারণ কী? তিনি বললেন, আমার উম্মাতের এমন কিছু সংখ্যক লোককে আমার সম্মুখে পেশ করা হলো, যারা আল্লাহর পথের যোদ্ধারূপে রাজা-বাদশাহের ন্যায় সাগর পৃষ্ঠে সিংহাসনে আসীন হবেন। অথবা বলেছেন, রাজা-বাদশাহ্‌র মতো সিংহাসনে আসীন হবেন। রাবী সন্দেহ পোষণ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন্‌ বাক্যটি বলেছেন। উম্মু হারাম (রাঃ) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আল্লাহর কাছে দোয়া করুন! যেন তিনি আমাকেও তাদের সঙ্গে শামিল করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্যে দোয়া করলেন।এরপর তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আবার জেগে হাসতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি বললেন, আমার উম্মাতের কিছু সংখ্যক লোককে আমার সম্মুখে পেশ করা হয়, আল্লাহর পথের যোদ্ধারূপে..... পূর্বের বাক্যের অনুরূপ। তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আল্লাহর কাছে দোয়া করুন! তিনি যেন আমাকেও তাদের সঙ্গে শামিল করেন। তিনি বললেন, তুমি হবে তাদের প্রথম সারির একজন।তারপর উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ) মু’আবিয়াহ্‌ (রাঃ)-এর ‘আমালে (সত্যিসত্যি) সমুদ্রপৃষ্ঠে (সাইপ্রাসের যুদ্ধ উপলক্ষে) আরোহণ করেন এবং সমুদ্র থেকে বের হওয়ার কালে সওয়ারী থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

ই.ফা. ৪৭৮১, ই.সে. ৪৭৮২

সহীহ মুসলিম হাদিস ৪৮২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর একটি বিশেষ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর ঘরে যেতেন, তিনি তাঁকে আপ্যায়ন করতেন। একদিন নবী صلى الله عليه وسلم ঘুম থেকে জেগে হাসলেন। কারণ জানতে চাইলে তিনি বললেন, তাঁর উম্মতের কিছু লোককে আল্লাহর পথে যোদ্ধা হিসেবে সমুদ্রের উপর যেতে দেখানো হয়েছে। তাদের অবস্থা রাজা-বাদশাহদের মতো সিংহাসনে বসার মতো বর্ণনা করা হয়েছে। উম্মু হারাম (রাঃ) দোয়া চাইলেন, যেন তিনিও তাদের সঙ্গে থাকেন। নবী صلى الله عليه وسلم তাঁর জন্য দোয়া করলেন। আবার একই ধরনের দৃশ্য দেখে তিনি হাসলেন। দ্বিতীয়বার দোয়া চাইলে নবী صلى الله عليه وسلم বললেন, তিনি প্রথম সারির একজন হবেন। পরে মু’আবিয়াহ (রাঃ)-এর আমলে তিনি সত্যিই সমুদ্রযাত্রায় অংশ নেন এবং সওয়ার থেকে পড়ে মৃত্যুবরণ করেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা সাহাবিদের জীবনে গভীর ছিল।
  • দোয়া চাওয়া এবং নেক কাজে শামিল হওয়ার ইচ্ছা প্রশংসনীয়।
  • হাদিসে সমুদ্রযাত্রায় অংশগ্রহণকারীদের মর্যাদার ইঙ্গিত এসেছে।
  • উম্মু হারাম (রাঃ)-এর ঘটনা নববী সুসংবাদের সত্যতা দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন