৩৫/২. অধ্যায়ঃ
হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে
সহিহ মুসলিম : ৪৮৭৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৮৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَغَابَ عَنْكَ فَأَدْرَكْتَهُ فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ " .
আবূ সা’লাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তুমি তীর নিক্ষেপের পর শিকার যদি নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে তা পেয়ে যাও, তাহলে শিকার দুর্গন্ধ না হওয়া পর্যন্ত তুমি তা খেতে পারো।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৩২, ইসলামীক সেন্টারঃ ৪৮৩৩
