৩৫/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৮৯৪ - শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল
সাগরের মৃত হালাল
সহীহ মুসলিম : ৪৮৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৮৯৪
وَحَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ فِي جَيْشِ الْخَبَطِ إِنَّ رَجُلاً نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ ثُمَّ ثَلاَثًا ثُمَّ ثَلاَثًا ثُمَّ نَهَاهُ أَبُو عُبَيْدَةَ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমর (রহঃ) জাবির (রাঃ)-কে ‘জাইশুল খাবাত’ সম্পর্কে বলতে শুনেছেনঃ এক ব্যক্তি প্রথমে তিনটি উট যবাহ্ করল, তারপর আরও তিনটি, অতঃপর আরও তিনটি। তারপর আবূ ‘উবাইদাহ্ (রাঃ) তাকে এরূপ করতে নিষেধ করেন।
ই.ফা. ৪৮৪৫, ই.সে. ৪৮৪৬
