৩৫/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৮৯৬ - শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল
সাগরের মৃত হালাল
সহীহ মুসলিম : ৪৮৯৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৮৯৬
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي نُعَيْمٍ، وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ ﷺ سَرِيَّةً ثَلاَثَمِائَةٍ وَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ فَفَنِيَ زَادُهُمْ فَجَمَعَ أَبُو عُبَيْدَةَ زَادَهُمْ فِي مِزْوَدٍ فَكَانَ يُقَوِّتُنَا حَتَّى كَانَ يُصِيبُنَا كُلَّ يَوْمٍ تَمْرَةٌ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবূ ‘উবাইদাহ্ ইবনু জাররাহ্ (রাঃ)-কে তাঁদের ‘আমীর নিযুক্ত করে তিনশ’ লোকের একটি বাহিনী পাঠালেন। তাঁদের পাথেয় প্রায় শেষ হয়ে গেলে আবূ ‘উবাইদাহ্ (রাঃ) সকলের পাথেয় একই পাত্র জমা করে আমাদের প্রত্যেকের দৈনন্দিন খাদ্য সরবরাহ করতেন। তখন আমাদের প্রত্যেকের ভাগে দৈনিক একটি করে খেজুর পড়তো।
ই.ফা. ৪৮৪৭, ই.সে. ৪৮৪৮
