৩৫/৭. অধ্যায়ঃ
গুই সাপের গোশ্ত হালাল
সহিহ মুসলিম : ৪৯২২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯২২
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমি তা খাই না এবং তা (খাওয়া) হারামও বলি না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৭১, ইসলামীক সেন্টারঃ ৪৮৭২
