৩৬/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৯৭৩ - সালাতের আগে যবেহ হলে পুনরায় কুরবানি

কুরবানী করার সময় প্রসঙ্গে

সালাতের আগে যবেহ হলে আবার কুরবানি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯৭৩

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَ النَّحْرِ " مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ " .فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ . وَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِهِ كَأَنَّ رَسُولَ اللَّهِ ﷺ صَدَّقَهُ قَالَ وَعِنْدِي جَذَعَةٌ هِيَ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ أَفَأَذْبَحُهَا قَالَ فَرَخَّصَ لَهُ فَقَالَ لاَ أَدْرِي أَبَلَغَتْ رُخْصَتُهُ مَنْ سِوَاهُ أَمْ لاَ قَالَ وَانْكَفَأَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى كَبْشَيْنِ فَذَبَحَهُمَا فَقَامَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَتَوَزَّعُوهَا . أَوْ قَالَ فَتَجَزَّعُوهَا .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিন বললেনঃ যে ব্যক্তি সালাতের পূর্বে যাবাহ করেছে, সে যেন আবার যাবাহ করে। এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আজকের দিনে তো গোশ্‌ত খাওয়ার ইচ্ছা হয়ে থাকে! এ সময় সে তার প্রতিবেশীদের প্রয়োজনের কথাও উল্লেখ করে। রাসূলুল্লাহ (ﷺ) যেন তার কথাকে সত্য মনে করলেন। সে আরো বলল, আমার কাছে একটি ছ’মাসের বকরীর বাচ্চা রয়েছে, যেটি গোশ্‌তের (হিসেবে) অন্য দু’টি বকরীর চাইতেও উত্তম, আমি কি সেটি যাবাহ করব?আনাস (রাঃ) বলেন, পরে রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দিলেন। আমার জানা নেই যে, ঐ অনুমতি এ লোক ব্যতীত অন্য কারো জন্যে ছিল কি-না। আনাস (রাঃ) আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু’টি দুম্বার দিকে এগিয়ে গেলেন এবং সে দু’টি যাবাহ করলেন, আর লোকজন বকরীগুলোর দিকে (অর্থাৎ ঐ দুম্বাগুলোর দিকে) এগিয়ে গেল এবং সেগুলো বন্টন করল। অথবা তিনি বলেছেন, তারা পরস্পর ভাগ-বাটোয়ারা করল।

ই.ফা. ৪৯১৯, ই.সে. ৪৯২৩

সহীহ মুসলিম হাদিস ৪৯৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কুরবানির দিন বলেছেন, যে ব্যক্তি সালাতের আগে যবেহ করেছে, সে যেন আবার যবেহ করে। একজন লোক দাঁড়িয়ে বলল, এ দিনে গোশত খাওয়ার ইচ্ছা থাকে, এবং সে প্রতিবেশীদের প্রয়োজনের কথাও জানাল। নবী (صلى الله عليه وسلم) যেন তার কথা সত্য মনে করলেন। এরপর লোকটি বলল, তার কাছে ছয় মাস বয়সী একটি ছাগল আছে, যা গোশতের হিসেবে দুইটি ছাগলের চেয়েও ভালো। নবী (صلى الله عليه وسلم) তাকে অনুমতি দিলেন। আনাস (রাঃ) বলেন, তিনি জানেন না এই ছাড় ওই লোক ছাড়া অন্য কারো জন্য ছিল কি না। শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুইটি দুম্বা যবেহ করেন এবং লোকেরা তা ভাগ করে নেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে যবেহ করলে পুনরায় কুরবানি করতে বলা হয়েছে।
  • মানুষের প্রয়োজনের কথা নবী (صلى الله عليه وسلم)-এর সামনে বলা হয়েছে।
  • বিশেষ ছাড়ের ব্যাপারে নিশ্চিত না হলে সেটিকে সাধারণ নিয়ম বলা যায় না।
  • নবী (صلى الله عليه وسلم) নিজেও কুরবানি করেছেন এবং সাহাবীরা তা ভাগ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন