৩৬/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৯৮৬ - যবেহের যন্ত্র ও আল্লাহর নাম

যা রক্ত ঝরায় তা দিয়েই যাবাহ করা বৈধ, তবে দাঁত-নখ ও সকল হাড় ব্যতীত

যবেহের যন্ত্র, আল্লাহর নাম ও নিয়ন্ত্রণহীন পশু

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى قَالَ ﷺ «أَعْجِلْ أَوْ أَرْنِي مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ وَسَأُحَدِّثُكَ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ».قَالَ وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَىْءٌ فَاصْنَعُوا بِهِ هَكَذَا».

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা আগামীকাল শত্রুর সঙ্গে মুকাবিলা করবো। অথচ আমাদের সঙ্গে কোন ছুরি নেই। তিনি বললেন, তাড়াতাড়ি কিংবা ভালভাবে দেখে নিখুঁতভাবে যাবাহ করবে। যা রক্ত প্রবাহিত করে, যার উপর আল্লাহ্‌র নাম নেয়া হয় তা (দিয়ে যাবাহকৃত জন্তু) খাও। তবে তা যেন দাঁত ও নখ না হয়। আমি তোমাদের কাছে এর কারণ বর্ণনা করেছি। কেননা দাঁত হলো হাড় বিশেষ, আর নখ হলো হাবশীদের ছুরি।রাবী বলেন, আমরা গনীমাতের কিছু উট ও বকরী পেলাম। সেখান থেকে একটি উট ছুটে গেলে এক লোক তীর মেরে সেটাকে আটকিয়ে ফেললো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এসব উটের মধ্যেও বন্য প্রাণীর মতো আচরণ রয়েছে। অতএব এগুলোর মাঝে কোন একটি যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় তবে তার সঙ্গে এরূপ ব্যবহারই করবে।

ই.ফা. ৪৯৩২, ই.সে. ৪৯৩৬

সহীহ মুসলিম হাদিস ৪৯৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে যবেহের যন্ত্র ও পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। সাহাবী বললেন, তাঁরা শত্রুর মুখোমুখি হবেন, অথচ তাঁদের সঙ্গে ছুরি নেই। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয়, তা দিয়ে যবেহকৃত জন্তু খাওয়া যাবে। তবে দাঁত ও নখ দিয়ে নয়। তিনি এর কারণও বলেন—দাঁত হলো হাড়, আর নখ হাবশীদের ছুরির মতো ব্যবহৃত হতো। পরে একটি উট পালিয়ে গেলে একজন তীর মেরে সেটাকে আটকায়। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, উটের মধ্যেও বন্য প্রাণীর মতো আচরণ আছে; কোনোটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এমনভাবে ব্যবস্থা করা যাবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যবেহের সময় আল্লাহর নাম নেওয়া জরুরি।
  • যে বস্তু রক্ত প্রবাহিত করে, তা দিয়ে যবেহ করা যায়—তবে দাঁত ও নখ নয়।
  • দাঁত ও নখ ব্যবহার না করার কারণ হাদিসে বলা হয়েছে।
  • নিয়ন্ত্রণহীন পশুর ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করার শিক্ষা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন