৩৬/৫. অধ্যায়ঃ
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৫০০২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০০২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، حوَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي، نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَهْلَ الْمَدِينَةِ لاَ تَأْكُلُوا لُحُومَ الأَضَاحِيِّ فَوْقَ ثَلاَثٍ " . وَقَالَ ابْنُ الْمُثَنَّى ثَلاَثَةِ أَيَّامٍ . فَشَكَوْا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ لَهُمْ عِيَالاً وَحَشَمًا وَخَدَمًا فَقَالَ " كُلُوا وَأَطْعِمُوا وَاحْبِسُوا أَوِ ادَّخِرُوا " . قَالَ ابْنُ الْمُثَنَّى شَكَّ عَبْدُ الأَعْلَى
আবূ সা“ঈদ খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে মদীনার লোকেরা! তোমরা যেন তিন দিনের বেশি কুরবানির গোশত না খাও। ইবনুল মুসান্না (রহঃ) ... (তিন দিন) শব্দ উল্লেখ করেছেন। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অভিযোগ করল যে, তাদের পরিবার-পরিজন, কাজের লোক ও সেবক রয়েছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাহলে তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো। ইবনুল মুসান্না (রহঃ) বলেন, “আবদুল আ'লা (রহঃ) সন্দেহ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ... শব্দ বলেছেন, না ... শব্দ।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৪৭, ইসলামীক সেন্টারঃ ৪৯৫২
