৩৬/৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি যিলহাজ্জ মাসের প্রথম দশদিনে প্রবেশ করল এবং কুরবানী দেয়ার ইচ্ছা করল তার জন্য চুল ও নখ কর্তন নিষেধ
সহিহ মুসলিম : ৫০১২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০১২
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدِ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، تَرْفَعُهُ قَالَ " إِذَا دَخَلَ الْعَشْرُ وَعِنْدَهُ أُضْحِيَّةٌ يُرِيدُ أَنْ يُضَحِّيَ فَلاَ يَأْخُذَنَّ شَعْرًا وَلاَ يَقْلِمَنَّ ظُفُرًا " .
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন (যিলহজ্জ মাসের) প্রথম দশদিন উপস্থিত হয় আর কারো নিকট কুরবানির পশু উপস্থিত থাকে, যা সে যবেহ করার নিয়ত রাখে, তবে সে যেন তার চুল ও নখ না কাটে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৫৬, ইসলামীক সেন্টারঃ ৪৯৬২
