৩৭/৩. অধ্যায়ঃ
মদ দিয়ে চিকিৎসা করা হারাম
সহিহ মুসলিম : ৫০৩৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫০৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، وَائِلٍ الْحَضْرَمِيِّ، أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْخَمْرِ فَنَهَا أَوْ كَرِهَ أَنْ يَصْنَعَهَا فَقَالَ إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ فَقَالَ " إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ " .
ওয়ায়িল আল-হায্রামী (রাঃ) হতে বর্ণিতঃ
তারিক ইবন সুয়াইদ জুফী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে মদ সম্পর্কিত জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বারণ করলেন, কিংবা মদ প্রস্তুত করাকে খুব জঘন্য মনে করলেন। তিনি [তারিক (রাঃ)] বললেন, আমি তো শুধু ওষুধ তৈরির জন্য মদ প্রস্তুত করি। তিনি বললেনঃ এটি তো (ব্যাধি নিরামক) ওষুধ নয়, বরং এটি নিজেই ব্যাধি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯৭৭, ইসলামীক সেন্টারঃ ৪৯৮৫
