৩৭/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫১১২ - ত্বীনাতুল খাবালের সতর্কতা

নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম

ত্বীনাতুল খাবাল: নেশাদ্রব্যের কঠিন সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫১১২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنْ عُمَارَةَ بْنِ، غَزِيَّةَ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، قَدِمَ مِنْ جَيْشَانَ - وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ - فَسَأَلَ النَّبِيَّ ﷺ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِيُّ ﷺ " أَوَمُسْكِرٌ هُوَ " . قَالَ نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ " عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ " .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

‘জাইশান’ থেকে জনৈক লোক আসলো। জাইশান ইয়ামানের একটি অঞ্চল। অতঃপর সে নবী (ﷺ)-কে তাদের অঞ্চলে তারা শস্য দিয়ে প্রস্তুত ‘মিয্‌র’ নামক যে মদ পান করে সে সম্পর্কে প্রশ্ন করলো। নবী (ﷺ) বললেনঃ এটা কি নেশা তৈরি করে? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ নেশা উদ্রেক করে এমন সবই নিষিদ্ধ। আল্লাহ তা’আলা ওয়াদা করেছেন, যে লোক নেশাযুক্ত জিনিস পান করবে তাকে তিনি “তীনাতুল খাবাল” পান করিয়ে ছাড়বেন। মানুষেরা বলল, হে আল্লাহর রাসূল! ‘তীনাতুল খাবাল’ কি? তিনি বললেন, জাহান্নামবাসীদের ঘাম বা জাহান্নামবাসীদের মল-মূত্র।

ই. ফা. ৫০৪৭, ই. সে. ৫০৫৭

সহীহ মুসলিম হাদিস ৫১১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়ামানের জাইশান অঞ্চল থেকে আসা এক ব্যক্তি মিজর নামের শস্যের পানীয় সম্পর্কে প্রশ্ন করেন। নবী صلى الله عليه وسلم প্রথমে জিজ্ঞেস করেন, এটি কি নেশা তৈরি করে? লোকটি হ্যাঁ বললে তিনি বলেন, সব নেশাদ্রব্য হারাম। এরপর হাদিসে কঠিন সতর্কতা এসেছে—যে নেশাযুক্ত জিনিস পান করে, আল্লাহ তাকে ত্বীনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم বলেন, তা জাহান্নামবাসীদের ঘাম অথবা তাদের মল-মূত্রের নির্যাস। এই হাদিসে নেশাদ্রব্য হারাম শুধু বিধান হিসেবে নয়, আখিরাতের জবাবদিহির বিষয় হিসেবেও এসেছে। তাই মিজর বা যেকোনো নেশাকর পানীয় থেকে দূরে থাকা ঈমানি সতর্কতার অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেশা তৈরি করলে পানীয়ের নাম বদলালেও বিধান বদলায় না।
  • নেশাদ্রব্য পান করা আখিরাতে কঠিন জবাবদিহির কারণ হতে পারে।
  • প্রশ্নের উত্তরে নবী صلى الله عليه وسلم প্রথমে পানীয়ের প্রভাব যাচাই করেছেন।
  • ত্বীনাতুল খাবাল নেশার ব্যাপারে বড় সতর্কতা বহন করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন