৩৭/৮. অধ্যায়ঃ
মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হতে বিরত রাখা হবে
সহিহ মুসলিম : ৫১১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫১১৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَلَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ فَلَمْ يُسْقَهَا " . قِيلَ لِمَالِكٍ رَفَعَهُ قَالَ نَعَمْ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যে লোক দুনিয়াতে মদ পান করবে এবং তাওবা করবে না, পরকালে তাকে তা থেকে বঞ্চিত করা হবে। তাকে তা পান করতে দেয়া হবে না। মালিক (রহঃ)-কে বলা হলো- হাদীসটি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে? তিনি জবাবে বললেন, হ্যাঁ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫০৫৩, ইসলামীক সেন্টারঃ ৫০৬৩
