৩৭/১৮. অধ্যায়ঃ
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে)
সহিহ মুসলিম : ৫১৯৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫১৯৯
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ " إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ " . إِلَى آخِرِ الْحَدِيثِ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ الْحَدِيثِ " إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ " .
আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) দু’জনই আবূ মু’আবিয়াহ (রহঃ) হতে, তিনি আ’মাশ (রহঃ) হতে উপরোক্ত সূত্র হতে বর্ণিতঃ
“যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, ... হাদিসের শেষ পর্যন্ত। তবে আবূ মুআবিয়া (রহঃ) হাদিসের প্রথমাংশ ‘শয়তান তোমাদের প্রতিটি কাজে-কর্মে উপস্থিত হয়’—কথাটি উত্থাপন করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১৩২, ইসলামীক সেন্টারঃ ৫১৪৩
