৩৭/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২১২ - দশজন করে খাবারের বরকত
মেযবানের সন্তুষ্টি সম্পর্কে নিশ্চিত থাকলে অন্যকে সাথে নিয়ে তার গৃহে উপস্থিত হওয়া জায়িয, আর একত্র থেকে খাওয়া মুস্তাহাব।
দশজন করে খাওয়ানো: খাবারে বরকতের শিক্ষা
সহীহ মুসলিম : ৫২১২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২১২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ لأَدْعُوَهُ وَقَدْ جَعَلَ طَعَامًا - قَالَ - فَأَقْبَلْتُ وَرَسُولُ اللَّهِ ﷺ مَعَ النَّاسِ فَنَظَرَ إِلَىَّ فَاسْتَحْيَيْتُ فَقُلْتُ أَجِبْ أَبَا طَلْحَةَ. فَقَالَ لِلنَّاسِ " قُومُوا " .فَقَالَ أَبُو طَلْحَةَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا صَنَعْتُ لَكَ شَيْئًا - قَالَ - فَمَسَّهَا رَسُولُ اللَّهِ ﷺ وَدَعَا فِيهَا بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ " أَدْخِلْ نَفَرًا مِنْ أَصْحَابِي عَشَرَةً " . وَقَالَ " كُلُوا " . وَأَخْرَجَ لَهُمْ شَيْئًا مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا فَخَرَجُوا فَقَالَ " أَدْخِلْ عَشَرَةً " . فَأَكَلُوا حَتَّى شَبِعُوا. فَمَا زَالَ يُدْخِلُ عَشَرَةً وَيُخْرِجُ عَشَرَةً حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ إِلاَّ دَخَلَ فَأَكَلَ حَتَّى شَبِعَ ثُمَّ هَيَّأَهَا فَإِذَا هِيَ مِثْلُهَا حِينَ أَكَلُوا مِنْهَا.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ তালহাহ (রাঃ) কিছু খাদ্যের ব্যবস্থা করে রাসূলুল্লাহ (ﷺ)–কে দাওয়াত করার জন্য আমাকে প্রেরণ করলেন। আমি তাঁর নিকট গেলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) সাথীদের সাথে ছিলেন। তিনি আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি লজ্জার সাথে বললাম, আপনি আবূ তালহার দাওয়াত কবুল করুন। তখন তিনি লোকদের বললেনঃ তোমরা সবাই চলো। আবূ তালহাহ (রাঃ) হে আল্লাহ্র রাসূল! আমি তো শুধুমাত্র আপনার জন্য সামান্য খাবার ব্যবস্থা করেছি।আনাস (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) খাবারগুলো ছুঁয়ে দেখলেন এবং এতে বারাকাতের দোয়া করলেন। অতঃপর বললেন, আমার সাথীদের মধ্য থেকে দশজন করে ঘরে নিয়ে এসো। তিনি তাঁদের বললেন, তোমরা খেতে থাক। তিনি তাঁদের জন্য তাঁর আঙ্গুলের মধ্য থেকে কিছু বের করে দিলেন। তাঁরা সকলে তৃপ্তি সহ খাওয়ার পর বেরিয়ে গেলেন।অতঃপর বললেন, আরো দশজনকে ঘরে নিয়ে এসো। তারাও আহার শেষে বের হয়ে গেলেন। এভাবে দশজন ঘরে প্রবেশ করে এবং দশজন বের হয়ে যায়। এমনকি তাদের মাঝ থেকে একজন বাকি থাকেনি যে ঘরে ঢুকেনি। অতঃপর তিনি পাত্র খুলে দেখলেন, সকলে আহার করার পূর্বে যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে।
[১] অর্থাৎ পাত্রের খাবার আগের যেমন ছিল সবাই খাওয়ার পর ঠিক তেমনই রয়ে গেল। এটা ছিল রাসূল (ﷺ) -এর মু’জিযা।ই. ফা. ৫১৪৪ ই.সে.৫১৫৬
সহীহ মুসলিম হাদিস ৫২১২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবু তালহা (রাঃ)-এর খাবারের ঘটনা আরও পরিষ্কারভাবে এসেছে। তিনি আনাস (রাঃ)-কে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দাওয়াত করার জন্য পাঠালেন। আনাস (রাঃ) গিয়ে দেখলেন, নবী صلى الله عليه وسلم সাহাবীদের সাথে আছেন। তিনি লজ্জার সাথে দাওয়াতের কথা বললেন। নবী صلى الله عليه وسلم সবাইকে চলতে বললেন। আবু তালহা (রাঃ) জানালেন, খাবার তো কেবল নবী صلى الله عليه وسلم-এর জন্য সামান্য পরিমাণে তৈরি করা হয়েছিল। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাবার স্পর্শ করলেন এবং এতে বরকতের দোয়া করলেন। এরপর তিনি বললেন, দশজন করে সাহাবীকে ঘরে আনতে। প্রত্যেক দল তৃপ্ত হয়ে খেল এবং বের হয়ে গেল। এভাবে সবাই খাওয়ার পর দেখা গেল, খাবার আগের মতোই আছে। হাদিসটি খাবারে বরকত, নবী صلى الله عليه وسلم-এর দোয়া এবং শৃঙ্খলিত মেহমানদারির একটি শক্তিশালী শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সামান্য খাবার নিয়েও আল্লাহর ওপর ভরসা রাখা দরকার।
- খাবারে বরকতের জন্য দোয়া করা নবীজির আমল হিসেবে এসেছে।
- দল করে খাওয়ানো ভিড় ও বিশৃঙ্খলা কমায়।
- অতিথি আপ্যায়নে লজ্জা নয়, আন্তরিকতাই বড় বিষয়।
