৩৭/২০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২১৮ - নবীজির ক্ষুধা ও আবু তালহার খাবার

মেযবানের সন্তুষ্টি সম্পর্কে নিশ্চিত থাকলে অন্যকে সাথে নিয়ে তার গৃহে উপস্থিত হওয়া জায়িয, আর একত্র থেকে খাওয়া মুস্তাহাব।

নবীজির ক্ষুধা: পেটে কাপড় বাঁধার ঘটনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২১৮

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، أَنَّحَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ جِئْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَوْمًا فَوَجَدْتُهُ جَالِسًا مَعَ أَصْحَابِهِ يُحَدِّثُهُمْ وَقَدْ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ - قَالَ أُسَامَةُ وَأَنَا أَشُكُّ - عَلَى حَجَرٍ فَقُلْتُ لِبَعْضِ أَصْحَابِهِ لِمَ عَصَّبَ رَسُولُ اللَّهِ ﷺ بَطْنَهُ فَقَالُوا مِنَ الْجُوعِ .فَذَهَبْتُ إِلَى أَبِي طَلْحَةَ وَهُوَ زَوْجُ أُمِّ سُلَيْمٍ بِنْتِ مِلْحَانَ فَقُلْتُ يَا أَبَتَاهُ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ فَسَأَلْتُ بَعْضَ أَصْحَابِهِ فَقَالُوا مِنَ الْجُوعِ . فَدَخَلَ أَبُو طَلْحَةَ عَلَى أُمِّي فَقَالَ هَلْ مِنْ شَىْءٍ فَقَالَتْ نَعَمْ عِنْدِي كِسَرٌ مِنْ خُبْزٍ وَتَمَرَاتٌ فَإِنْ جَاءَنَا رَسُولُ اللَّهِ ﷺ وَحْدَهُ أَشْبَعْنَاهُ وَإِنْ جَاءَ آخَرُ مَعَهُ قَلَّ عَنْهُمْ . ثُمَّ ذَكَرَ سَائِرَ الْحَدِيثِ بِقِصَّتِهِ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি একদিন রাসূলুল্লাহ (ﷺ)–এর কাছে এসে তাঁকে দেখলাম, তিনি সাহাবীদের সাথে বসে আলোচনায় রত আছেন এবং তিনি তাঁর পেট একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রেখেছেন। বর্ণনাকারী উসামাহ্‌ বলেন, পাথর সহ ছিল কি-না এতে আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছে। আমি তাঁর কোন এক সাহাবীকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পেট কেন বেঁধে রেখেছেন? তাঁরা বললেন, ক্ষুধার তাড়নায়।তারপর আমি আবূ তালহাহ (রাঃ)-এর কাছে গেলাম। তিনি উম্মু সুলায়ম বিনতে মিলহান (রাঃ) –এর স্বামী ছিলেন। আমি বললাম, আব্বা! আমি রাসূলুল্লাহ (ﷺ) –কে প্রত্যক্ষ করলাম, তিনি বস্ত্র দ্বারা তাঁর পেট বেঁধে রেখেছেন। আমি তাঁর এক সাহাবীর কাছে জানতে চাইলে তিনি বললেন, ক্ষুধার যন্ত্রণায়।অতঃপর আবূ তালহাহ (রাঃ) আমার মায়ের নিকট গিয়ে বললেন, কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ; আমার কাছে কয়েক টুকরা রুটি আর কিছু খেজুর আছে। যদি রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ঘরে একাকী আসেন, তাহলে আমরা তাঁকে তৃপ্তি সহকারে আহার করাতে পারি। আর যদি ভিন্ন কেউ তাঁর সাথে তাহলে তাঁদের সামান্য হবে। অতঃপর বর্ণনাকারী ঘটনা সহ পূর্ব হাদীস টি বর্ণনা করেন।

ই. ফা. ৫১৫০, ই. সে. ৫১৬২

সহীহ মুসলিম হাদিস ৫২১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে সাহাবীদের সাথে বসে আলোচনা করতে দেখলেন। নবী صلى الله عليه وسلم তাঁর পেট একটি কাপড় দিয়ে বেঁধে রেখেছিলেন। বর্ণনাকারী উসামা সন্দেহ করেছেন, পাথর ছিল কি না। আনাস (রাঃ) একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, কেন নবী صلى الله عليه وسلم পেট বেঁধে রেখেছেন? তাঁরা বললেন, ক্ষুধার কারণে। এরপর আনাস (রাঃ) আবু তালহা (রাঃ)-এর কাছে গিয়ে বিষয়টি জানালেন। আবু তালহা (রাঃ) উম্মু সুলাইম (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, ঘরে কিছু আছে কি? তিনি বললেন, কিছু রুটি ও খেজুর আছে; নবী صلى الله عليه وسلم একা এলে যথেষ্ট হবে, আর কেউ এলে কম হয়ে যাবে। তারপর আগের খাবারের ঘটনা বর্ণিত হয়েছে। এই হাদিস নবীজির সরল জীবন, ক্ষুধার কষ্ট এবং সাহাবীদের যত্নের একটি গভীর চিত্র তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর জীবনেও ক্ষুধা ও কষ্টের সময় এসেছে।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর অবস্থা দেখে চিন্তিত হতেন।
  • ঘরে অল্প খাবার থাকলেও সাহায্যের চেষ্টা করা হয়েছে।
  • বর্ণনায় সন্দেহ থাকলে রাবী তা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন