৩৭/২৫. অধ্যায়ঃ
জামা’আতে আহারকারীর জন্য এক লোকমায় দু’টি করে খেজুর ইত্যাদি খাওয়া নিষেধ, তবে যদি সঙ্গীরা অনুমতি দেয় (তবে জায়িয)।
সহিহ মুসলিম : ৫২৩০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫২৩০
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ .
জাবালাহ ইব্নে সুহায়ম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদের অনুমতি ব্যতীত কোন লোকের এক সাথে দুইটি করে খেজুর ভক্ষণ করা হতে বারণ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১৬২, ইসলামীক সেন্টারঃ ৫১৭৪
