৩৭/৩২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২৫৪ - অতিথির জন্য আত্মত্যাগ

মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার জন্য ত্যাগ স্বীকার করার ফাযীলাত

অতিথির জন্য আত্মত্যাগ: আনসারীর মেহমানদারি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৫৪

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ إِنِّي مَجْهُودٌ . فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَقَالَتْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ . ثُمَّ أَرْسَلَ إِلَى أُخْرَى فَقَالَتْ مِثْلَ ذَلِكَ حَتَّى قُلْنَ كُلُّهُنَّ مِثْلَ ذَلِكَ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلاَّ مَاءٌ . فَقَالَ " مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ " .فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ . فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ هَلْ عِنْدَكِ شَىْءٌ . قَالَتْ لاَ إِلاَّ قُوتُ صِبْيَانِي . قَالَ فَعَلِّلِيهِمْ بِشَىْءٍ فَإِذَا دَخَلَ ضَيْفُنَا فَأَطْفِئِي السِّرَاجَ وَأَرِيهِ أَنَّا نَأْكُلُ فَإِذَا أَهْوَى لِيَأْكُلَ فَقُومِي إِلَى السِّرَاجِ حَتَّى تُطْفِئِيهِ . قَالَ فَقَعَدُوا وَأَكَلَ الضَّيْفُ . فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ " قَدْ عَجِبَ اللَّهُ مِنْ صَنِيعِكُمَا بِضَيْفِكُمَا اللَّيْلَةَ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, আমি চরম অনাহারে ভুগছি। তিনি তাঁর কোন এক সহধর্মিণীর নিকট লোক প্রেরণ করলে তিনি বললেন, যে স্রষ্টা আপনাকে সঠিক দীনসহ পাঠিয়েছেন তাঁর কসম! আমার নিকট পানি ব্যতীত আর কিছু নেই। তিনি অপর এক স্ত্রীর নিকট লোক প্রেরণ করলে তিনিও অনুরূপ কথা বললেন। এভাবে তাঁরা সবাই একই কথা বললেন যে, সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন, আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই।তখন তিনি বললেন, আজ রাত্রে লোকটির কে অতিথিপরায়ণ হবে? আল্লাহ তার উপর দয়া করুন!তখন এক আন্সারী লোক উঠে বলল, হে আল্লাহর রাসূল! আমি। অতঃপর লোকটিকে নিয়ে আন্সারী নিজ বাড়িতে গেলেন এবং তাঁর সহধর্মিণীকে বললেন, তোমার নিকট কিছু আছে কি? সে বলল না। তবে সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে। তিনি বললেন, তুমি তাদের কিছু একটা দিয়ে ব্যস্ত রাখো। আর যখন অতিথি ঘরে ঢুকবে, তখন তুমি আলোটা নিভিয়ে দেবে। আর তাকে বুঝাবে যে, আমরাও খাবার খাচ্ছি। সে (মেহমান) যখন খাওয়া আরম্ভ করবে তখন তুমি আলোর পাশে যেয়ে সেটা নিভিয়ে দেবে।রাবী বলেন, অতঃপর তাঁরা বসে থাকলেন এবং অতিথি খেতে শুরু করলো। সকালে তিনি (আনসারী) নবী (ﷺ) এর কাছে আসলে, তিনি বললেনঃআজ রাত্রে অতিথির সঙ্গে তোমাদের উভয়ের ব্যবহারে আল্লাহ খুশী হয়েছেন।

ই.ফা. ৫১৮৬,ই.সে. ৫১৯৮

সহীহ মুসলিম হাদিস ৫২৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে মেহমানদারির এক গভীর শিক্ষা এসেছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বললেন, তিনি চরম অনাহারে আছেন। নবী صلى الله عليه وسلم নিজের ঘরে খাবারের খোঁজ করালেন, কিন্তু প্রতিটি ঘর থেকে জানানো হলো, পানি ছাড়া কিছু নেই। তখন তিনি বললেন, আজ রাতে কে তাকে অতিথি হিসেবে রাখবে? আল্লাহ তার উপর দয়া করুন। এক আনসারী সাহাবি এগিয়ে এলেন। ঘরে গিয়ে দেখলেন, সন্তানদের জন্য অল্প খাবার ছাড়া কিছু নেই। স্ত্রীকে বললেন, বাচ্চাদের ব্যস্ত রাখো, অতিথি এলে আলো নিভিয়ে দাও, যেন তিনি মনে করেন আমরা সবাই খাচ্ছি। অতিথি খেয়ে নিলেন, আর তারা নিজেরা বসে থাকলেন। সকালে নবী صلى الله عليه وسلم বললেন, অতিথির সঙ্গে তাদের ব্যবহারে আল্লাহ খুশি হয়েছেন। হাদিসটি ইখলাস, মেহমানদারি ও নিজের প্রয়োজনের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভাবের মধ্যেও অতিথিকে সম্মান করা বড় মনের পরিচয়।
  • নবী صلى الله عليه وسلم অতিথির প্রয়োজনকে গুরুত্ব দিয়েছেন।
  • আনসারী পরিবার নিজেরা না খেয়ে অতিথিকে খাবার দিয়েছেন।
  • ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে, যেমন হাদিসে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন