৩৮/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২৮০ - স্বর্ণ-রৌপ্যের পাত্রে খাওয়া-পানার সতর্কতা

নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে

স্বর্ণ-রৌপ্যের পাত্রে খাওয়া-পানার সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৮০

وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ حُجْرٍ، السَّعْدِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ بِشْرٍ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي، شَيْبَةَ وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ قَالاَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، ح. وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ، السَّرَّاجِ كُلُّ هَؤُلاَءِ عَنْ نَافِعٍ،.بِمِثْلِ حَدِيثِ مَالِكِ بْنِ أَنَسٍ بِإِسْنَادِهِ عَنْ نَافِعٍ، وَزَادَ، فِي حَدِيثِ عَلِيِّ بْنِ مُسْهِرٍ عَنْ عُبَيْدِ اللَّهِ، " أَنَّ الَّذِي، يَأْكُلُ أَوْ يَشْرَبُ فِي آنِيَةِ الْفِضَّةِ وَالذَّهَبِ ".وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ ذِكْرُ الأَكْلِ وَالذَّهَبِ إِلاَّ فِي حَدِيثِ ابْنِ مُسْهِرٍ.

কুতাইবাহ্, মুহাম্মাদ ইবনু রুম্‌হ, ‘আলী ইবনু হুজর সা’দী, ইবনু নুমায়র, ইবনুল মুসান্না, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, মুহাম্মাদ ইবনু আবূ বাকর মুকাদ্দেমী ও শাইবান ইবনু ফার্‌রুখ (রহঃ) তাঁরা সকলেই নাফি’ (রহঃ) হতে মালিক ইবনু আনাস (রহঃ) এর সূত্র হতে বর্ণিতঃ

নাফি’ (রহঃ) হতে বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। তবে ‘উবাইদুল্লাহ (রহঃ) এর সানাদে ‘আলী ইবনু মুস্হির (রহঃ) বর্ণিত হাদীসে বাড়তি আছে, যে ব্যক্তি রৌপ্য ও স্বর্ণের পাত্রে খাবে অথবা পান করবে। ইবনু মুস্হির (রহঃ) এর হাদীস ব্যতীত অন্য কারো হাদীসে স্বর্ণের পাত্রে আহার করার কথা বর্ণিত নেই।

ই.ফা. ৫২১৩, ই.সে. ৫২২৫

সহীহ মুসলিম হাদিস ৫২৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাফি রহঃ-এর সূত্রে আগের হাদিসের মতো বর্ণনা এসেছে। তবে এক বর্ণনায় বাড়তি এসেছে—যে ব্যক্তি রৌপ্য ও স্বর্ণের পাত্রে খায় অথবা পান করে। আবার বর্ণনাকারী স্পষ্ট করেছেন, স্বর্ণের পাত্রে আহারের কথা সব বর্ণনায় নেই; তা নির্দিষ্ট একটি বর্ণনায় এসেছে। তাই এখানে সতর্কভাবে বলা দরকার, মূল বার্তা হলো স্বর্ণ ও রৌপ্যের বিলাসী পাত্র ব্যবহার থেকে বেঁচে থাকা। হাদিসটি আমাদের শেখায়, ইসলাম খাবার-পানীয়ের বাহ্যিক চাকচিক্যকে উৎসাহ দেয় না। পাত্র যত দামী হোক, তা যদি নবীজির সতর্কতার মধ্যে পড়ে, তবে মুমিনের উচিত তা এড়িয়ে চলা। সরলতা ও আনুগত্যই এখানে প্রধান শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণ ও রৌপ্যের পাত্র ব্যবহারে হাদিসে কঠোর সতর্কতা আছে।
  • বর্ণনার অতিরিক্ত অংশ বুঝতে সতর্কতা দরকার।
  • খাবার-পানীয়তে অযথা বিলাসিতা থেকে দূরে থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন