২/২৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২৯ - তাহারাত (পবিত্রতা)
এক ওযুতে সব সলাত আদায় করা জায়িয হবার বিবরণ
সহীহ মুসলিম : ৫২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى الصَّلَوَاتِ يَوْمَ الْفَتْحِ بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ صَنَعْتَ الْيَوْمَ شَيْئًا لَمْ تَكُنْ تَصْنَعُهُ . قَالَ «عَمْدًا صَنَعْتُهُ يَا عُمَرُ» .
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ্ বিজয়ের দিন নবী (ﷺ) একই অজুর দ্বারা কয়েক ওয়াক্ত সালাত পড়েছেন এবং মোজার উপর মাসাহ করেছেন। তা দেখে ‘উমর (রাঃ) বললেন, আপনি আজ এমন কিছু করলেন যা কখনো করেননি। জবাবে নবী (ﷺ) বললেনঃ হে ‘উমর! আমি ইচ্ছা করেই এরূপ করেছি।
ই.ফা. ৫৩৩, ই.সে. ৫৪৯
