২/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২৮ - তাহারাত (পবিত্রতা)
মোজার উপর মাসাহ করার সময় সীমা
সহীহ মুসলিম : ৫২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৮
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي فَأَتَيْتُ عَلِيًّا فَذَكَرَ عَنِ النَّبِيِّ ﷺ بِمِثْلِهِ .
শুরায়হ ইবনু হানী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশাহ (রাঃ)-কে মোজার উপর মাসাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘আলীর কাছে যাও। কারণ এ ব্যাপারে সে আমার চেয়ে বেশি জানে। আমি ‘আলী (রাঃ)-এর কাছে এলাম। তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ উল্লেখ করলেন।
ই.ফা. ৫৩২, ই.সে. ৫৪৮
