৩৮/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৩৩৫ - পোশাক ও সাজসজ্জা
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
সহীহ মুসলিম : ৫৩৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৩৩৫
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ - قَالَ - فَأَقْسَمَتْ بِاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ .
আবূ বুরদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আয়িশা (রাঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাব্বাদাহ্ নামক একটি চাদর বের করলেন। তিনি বলেন, অতঃপর তিনি (‘আয়িশাহ্) আল্লাহ্র কসম করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন।
ই.ফা. ৫২৬৮, ই.সে. ৫২৮১
