৩৮/৬. অধ্যায়ঃ
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৫৩৩৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩৩৬
حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ ابْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا وَكِسَاءً مُلَبَّدًا فَقَالَتْ فِي هَذَا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ ابْنُ حَاتِمٍ فِي حَدِيثِهِ إِزَارًا غَلِيظًا .
আবূ বুরদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) আমাদের সম্মুখে একটি লুঙ্গি ও একটি তালি বিশিষ্ট চাদর বের করে বললেন, “এর মধ্যেই রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুবরণ করেন।” ইবনু হাতিম (রহঃ) তাঁর হাদিসে মোটা লুঙ্গির কথা বলেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৬৯, ইসলামীক সেন্টারঃ ৫২৮২
