৩৮/২৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৪৩৯ - পোশাক ও সাজসজ্জা
ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ
সহীহ মুসলিম : ৫৪৩৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৪৩৯
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " لاَ تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلاَ جَرَسٌ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (রহমতের) ফেরেশতারা সে সফরকারী দলের সঙ্গে অবস্থান করেন না, যাতে কোন কুকুর বা ঘণ্টা থাকে।
ই.ফা. ৫৩৬৪, ই.সে. ৫৩৮৩
