৩৮/৩৫. অধ্যায়ঃ
পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ
সহিহ মুসলিম : ৫৪৭৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৪৭৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَقُولُ إِنَّ زَوْجِي أَعْطَانِي مَا لَمْ يُعْطِنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَىْ زُورٍ " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একটি মহিলা (এসে) বললেন, হে আল্লাহর রাসূল! আমার স্বামী আমাকে যা দেননি, আমি বলি যে, সে আমাকে তা (জিনিস) দিয়েছে। (এমন করা কেমন)? অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যা দেয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী দুই খানা মিথ্যা কাপড় পরিধানকারীর মতই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৩৯৮, ইসলামীক সেন্টারঃ ৫৪২০
