৩৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৪৭৯ - শিষ্টাচার
‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ
সহীহ মুসলিম : ৫৪৭৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৪৭৯
حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ وَابْنُ أَبِي عُمَرَ - قَالَ أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا وَقَالَ، ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَاللَّفْظُ، لَهُ - قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِيَانِ الْفَزَارِيَّ - عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَادَى رَجُلٌ رَجُلاً بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ. فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَعْنِكَ إِنَّمَا دَعَوْتُ فُلاَنًا. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي».
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
বাকী’ নামক স্থানে এক লোক আর এক লোককে ডাক দিল- হে আবুল কাসিম! তখন রাসূলুল্লাহ (ﷺ) তার দিকে দৃষ্টি দিলেন। সে বলল, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে উদ্দেশ্য করিনি; আমি তো অমুককে ডেকেছি। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার নামে তোমরা নাম রাখো; কিন্তু আমার উপনামে তোমরা নামকরণ করো না।[১]
[১] কুন্ইয়াত- ‘অমুকের বাপ’ বা ‘অমুকের পুত্র’ বলে নামকরণ করা।ই.ফা. ৫৪০১, ই.সে. ৫৪২৩
