৩৯/৫. অধ্যায়ঃ
সন্তান জন্ম নিলে নবজাতককে খুরমা (ইত্যাদি) চিবিয়ে তাঁর মুখে দেয়া এবং এ উদ্দেশে তাকে কোন নেককার ব্যক্তির নিকট নিয়ে যাওয়া মুস্তাহাব; জন্মের দিন নাম রাখা জায়িয; ‘আব্দুল্লাহ এবং ইবরাহীম ও অন্যান্য নাবীগণের নামে নামকরণ করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৫১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫১০
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ، أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ بِقُبَاءٍ فَوَلَدْتُهُ بِقُبَاءٍ ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَضَعَهُ فِي حَجْرِهِ ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا ثُمَّ تَفَلَ فِي فِيهِ فَكَانَ أَوَّلَ شَىْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ ثُمَّ دَعَا لَهُ وَبَرَّكَ عَلَيْهِ وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ .
আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মক্কায় (থাকাকালে) আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-কে গর্ভে ধারণ করেন। আমি (মক্কা থেকে) মদীনায় (হিজরতের উদ্দেশ্যে) বের হলাম। সে সময় আমার গর্ভকাল পূর্ণ হয়ে আসছিল। আমি মদীনায় এসে কুবায় গমন করলাম এবং তাকে প্রসব করলাম।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে গেলাম। তিনি তাকে (নবজাতককে) তাঁর কোলে রাখলেন, এরপর একটি খেজুর আনিয়ে তা চিবালেন, অতঃপর তাঁর মুখ থেকে লালাসহ তার (বাচ্চাটির) মুখে দিলেন। অতএব রাসূলুল্লাহ (ﷺ)-এর লালাই ছিল প্রথম খাদ্য, যা তার পেটে ঢুকল। অতঃপর খেজুর চিবিয়ে তার মুখে দেওয়ার পর তার জন্য দোয়া করলেন এবং তাকে বরকতের (এর দোয়া) দিলেন। এ সন্তানই ছিল (মদীনায়) হিজরতের পর ইসলামের প্রথম নবজাতক।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৩২, ইসলামীক সেন্টারঃ ৫৪৫৪
