৩৯/৭. অধ্যায়ঃ

অনুমতি গ্রহন প্রসঙ্গে

সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫২৬

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ، يَحْيَى عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ جَاءَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ ‏.‏ فَلَمْ يَأْذَنْ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا أَبُو مُوسَى السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا الأَشْعَرِيُّ ‏.‏ ثُمَّ انْصَرَفَ فَقَالَ رُدُّوا عَلَىَّ رُدُّوا عَلَىَّ ‏.‏ فَجَاءَ فَقَالَ يَا أَبَا مُوسَى مَا رَدَّكَ كُنَّا فِي شُغْلٍ ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ‏"‏ ‏.‏ قَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبَيِّنَةٍ وَإِلاَّ فَعَلْتُ وَفَعَلْتُ ‏.‏ فَذَهَبَ أَبُو مُوسَى قَالَ عُمَرُ إِنْ وَجَدَ بَيِّنَةً تَجِدُوهُ عِنْدَ الْمِنْبَرِ عَشِيَّةً وَإِنْ لَمْ يَجِدْ بَيِّنَةً فَلَمْ تَجِدُوهُ ‏.‏ فَلَمَّا أَنْ جَاءَ بِالْعَشِيِّ وَجَدُوهُ قَالَ يَا أَبَا مُوسَى مَا تَقُولُ أَقَدْ وَجَدْتَ قَالَ نَعَمْ أُبَىَّ بْنَ كَعْبٍ ‏.‏ قَالَ عَدْلٌ ‏.‏ قَالَ يَا أَبَا الطُّفَيْلِ مَا يَقُولُ هَذَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ذَلِكَ يَا ابْنَ الْخَطَّابِ فَلاَ تَكُونَنَّ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا سَمِعْتُ شَيْئًا فَأَحْبَبْتُ أَنْ أَتَثَبَّتَ ‏.‏

আবূ মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

আবু বুরদা (রহঃ) এর সানাদে আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত। আবু বুরদা (রহঃ) বলেন, আবু মূসা (রাঃ) উমর ইবনু খাত্তাব (রাঃ) এর নিকট এসে বললেন, “আসসালামু আলাইকুম- এ (আমি) আবদুল্লাহ ইবনু কাইস।” তবে তিনি তাঁকে অনুমতি দিলেন না। তখন (পুনরায়) বললেন, “আসসালামু আলাইকুম- এ যে, আবু মূসা। আসসালামু আলাইকুম- এ যে আশআরী।” তারপর (উত্তর না পেয়ে) চলে গেলেন।সে সময় উমর (রাঃ) বললেন, “(তাকে) আমার নিকট ডেকে নিয়ে আসো। আমার নিকট ফিরিয়ে নিয়ে আসো।” প্রত্যাবর্তন শেষে তিনি বললেন, “কিসে তোমাকে ফিরিয়ে দিল, হে আবু মূসা? আমরা কোন কর্মে মশগুল ছিলাম।” তিনি বললেন, “রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি- ‘অনুমতি প্রার্থনা তিনবার’। এতে তোমাকে অনুমতি দেয়া হলে ভাল, নতুবা ফিরে যাবে।” উমর (রাঃ) বললেন, “এ ব্যাপারে অবশ্যই তুমি আমার নিকট প্রমাণাদি নিয়ে আসবে। নতুবা আমি এমন করব, তেমন করব, (সাজা দিব)।” তখন আবু মূসা (রাঃ) ফিরে গেলেন। উমর (রাঃ) বললেন, “প্রমাণ যোগাড় করতে পারলে, বিকালে তাকে তোমরা মিম্বারের নিকট দেখতে পাবে, আর যদি প্রমাণ না পায়, তাহলে তোমরা তাঁকে দেখতে পাবে না।” বিকালে তিনি এলে তাঁরা তাঁকে (মিম্বারের নিকট দেখতে) পেল। উমর (রাঃ) বললেন, “হে আবু মূসা! কি বলছ? প্রমাণ পেয়েছ?” তিনি বললেন, “হ্যাঁ- উবাই ইবনু কা‘ব!” তিনি বললেন, “ইনি ন্যায়পরায়ণ!”তারপর উবাই ইবনু কাব (রাঃ) কে লক্ষ্য করে বললেন- “হে আবু তুফাইল! ইনি কী বলেন?” তিনি বললেন, “রাসূলুল্লাহ (ﷺ) কে এমন বলতে আমি শুনেছি- হে ইবনুল খাত্তাব! আপনি কখনো রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীদের জন্য শাস্তি স্বরূপ হয়ে পরবেন না।” তিনি বললেন, “সুবহানাল্লাহ! (আমি তা কখনো চাই না)। আমি তো একটি বিষয় শোনার পর সে ব্যাপারে সুনিশ্চিত হতে আমার আগ্রহ প্রকাশ করেছি।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৪৮, ইসলামীক সেন্টারঃ ৫৪৭০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন