৩৯/৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫২৭ - শিষ্টাচার
অনুমতি গ্রহন প্রসঙ্গে
সহীহ মুসলিম : ৫৫২৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫২৭
وَحَدَّثَنَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنْ طَلْحَةَ، بْنِ يَحْيَى بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ يَا أَبَا الْمُنْذِرِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ نَعَمْ فَلاَ تَكُنْ يَا ابْنَ الْخَطَّابِ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ . وَلَمْ يَذْكُرْ مِنْ قَوْلِ عُمَرَ سُبْحَانَ اللَّهِ . وَمَا بَعْدَهُ .
তাল্হাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু ‘উমর ইবনু মুহাম্মাদ ইবনু আবান (রহঃ) ... তাল্হাহ্ ইবনু ইয়াহিয়া (রহঃ) হতে এ সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি বলেছেন, ‘উমর (রাঃ) (‘উবাইকে উদ্দেশ্য করে) বললেন, হে আবুল মুন্যির! আপনি কি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এ কথাটি শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। (তিনি আরো বলেন) হে ইবনুল খাত্তাব! আপনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীদের প্রতি শাস্তিদাতা স্বরূপ হবেন না। তবে তিনি ‘উমর (রাঃ) এর সুবহানাল্লাহ্ ও পরবর্তী উক্তিটি বর্ণনা করেন নি।
ই.ফা. ৫৪৪৯, ই.সে. ৫৪৭১
