৪০/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫৪৪ - সালাম
এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক্ সালামের উত্তর দেয়া
সহীহ মুসলিম : ৫৫৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৪৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ " . قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ «إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। প্রশ্ন করা হলো- সেগুলো কী, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, (সেগুলো হলো-)১. কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে,২. তোমাকে দাওয়াত করলে তা তুমি কবুল করবে,৩. সে তোমার নিকট ভাল উপদেশ চাইলে, তুমি তাকে ভাল উপদেশ দিবে,৪. সে হাঁচি দিয়ে ‘আলহাম্দু লিল্লাহ’ বললে, তার জন্যে তুমি (ইয়ারহামুকাল্লাহ্ বলে) রহ্মাতের দোয়া করবে,৫. সে পীড়িত হলে তার সেবা-শুশ্রুষা করবে এবং৬. সে মৃত্যুবরণ করলে তার (জানাযার) সাথে যাবে।
ই.ফা. ৫৪৬৬, ই.সে. ৫৪৮৮
