৪০/২১. অধ্যায়ঃ
চোখলাগা, পার্শ্বঘা, বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া ও দুরাবস্থা হতে (মুক্তির জন্য) ঝাড়ফুঁক করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৬১৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৬১৬
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ يُوسُفَ بْنِ، عَبْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، فِي الرُّقَى قَالَ رُخِّصَ فِي الْحُمَةِ وَالنَّمْلَةِ وَالْعَيْنِ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
বিষাক্ত জন্তুর বিষক্রিয়া, পার্শ্বঘা ও চোখ লাগা থেকে (বাঁচার জন্য) ঝাড়ফুঁক করার অনুমতি দেয়া হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৩৫, ইসলামীক সেন্টারঃ ৫৫৬০
