৪০/২৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৬২৬ - সূরা ফাতিহা দিয়ে রুকইয়াহ

কুরআন মাজীদ এবং অন্যান্য দু‘আ-যিকর দিয়ে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ বৈধ

সূরা ফাতিহা দিয়ে রুকইয়াহ ও বিনিময় গ্রহণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৬২৬

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ نَاسًا، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ كَانُوا فى سَفَرٍ فَمَرُّوا بِحَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَلَمْ يُضِيفُوهُمْ. فَقَالُوا لَهُمْ هَلْ فِيكُمْ رَاقٍ فَإِنَّ سَيِّدَ الْحَىِّ لَدِيغٌ أَوْ مُصَابٌ.فَقَالَ رَجُلٌ مِنْهُمْ نَعَمْ فَأَتَاهُ فَرَقَاهُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ الرَّجُلُ فَأُعْطِيَ قَطِيعًا مِنْ غَنَمٍ فَأَبَى أَنْ يَقْبَلَهَا. وَقَالَ حَتَّى أَذْكُرَ ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ . فَأَتَى النَّبِيَّ ﷺ فَذَكَرَ ذَلِكَ لَهُ. فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا رَقَيْتُ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ . فَتَبَسَّمَ وَقَالَ «وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ». ثُمَّ قَالَ " خُذُوا مِنْهُمْ وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ».

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু সংখ্যক সাহাবী কোন এক সফরে ছিলেন, তাঁরা কোন একটি আরব সম্প্রদায়ের বসতির নিকট দিয়ে রাস্তা অতিক্রমকালে তাদের নিকট মেহমানদারীর ব্যাপারে বললেন। কিন্তু তারা তাদের আতিথেয়তা করল না। পরে তাদেরকে তারা বলল, তোমাদের দলে কি কোন ঝাড়ফুঁককারী আছে? কারণ, বসতির সর্দারকে সাপে দংশন করেছেন অথবা (বর্ণনাকারীর সংশয়ে তারা বলল-) বিপদগ্রস্ত হয়েছে। সে সময় এক লোক বলল, হ্যাঁ।তারপরে সে তার নিকট গমন করে সূরা আল-ফাতিহাহ্ দ্বারা ঝাড়ফুঁক করল। যার দরুন ব্যক্তিটি ভাল হয়ে গেল এবং ঝাড়ফুঁককারীকে বকরীর একটি ক্ষুদ্র পাল দেয়া হলো। সে তা নিতে আপত্তি জানালো এবং সে বলল, যতক্ষণ তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বর্ণনা না করি-(ততক্ষণ গ্রহণ করতে পারি না)।অতঃপর সে নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি তাঁর নিকট বর্ণনা করে সে বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি ফাতিহাতুল কিতাব ছাড়া ভিন্ন কোন কিছু দিয়ে ঝাড়ফুঁক করিনি। সে সময় তিনি মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি করে বুঝলে যে, তা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? অতঃপর বললেন, তাদের নিকট থেকে তা নিয়ে নাও এবং তোমাদের সঙ্গে আমার জন্যও একাংশ রেখো।

ই.ফা. ৫৫৪৫, ই.সে. ৫৫৭০

সহীহ মুসলিম হাদিস ৫৬২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীদের এক সফরের ঘটনা এসেছে। তাঁরা এক আরব বসতিতে মেহমানদারী চাইলে তারা আতিথেয়তা করেনি। পরে তাদের সর্দার সাপে দংশিত বা বিপদগ্রস্ত হলে তারা রুকইয়াহকারী খুঁজল। সাহাবীদের একজন সূরা ফাতিহা পড়ে রুকইয়াহ করলেন, ফলে লোকটি সুস্থ হলো। তাঁকে কিছু বকরী দেওয়া হলে তিনি সরাসরি গ্রহণ করেননি; আগে নবী صلى الله عليه وسلم-কে জানাতে চাইলেন। নবী صلى الله عليه وسلم শুনে মৃদু হাসলেন এবং বললেন, তুমি কীভাবে জানলে যে এটি রুকইয়াহ? এরপর তিনি গ্রহণ করতে বললেন এবং নিজের জন্যও একটি অংশ রাখতে বললেন। এই হাদিস সূরা ফাতিহার রুকইয়াহ এবং অনুমোদিত বিনিময়ের বিষয়টি স্পষ্ট করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহা দিয়ে রুকইয়াহ করার ঘটনা হাদিসে এসেছে।
  • সাহাবী বিনিময় গ্রহণের আগে নবী صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি পেশ করেছেন।
  • নবী صلى الله عليه وسلم রুকইয়াহর বিনিময় গ্রহণে অনুমতি দিয়েছেন।
  • কুরআনভিত্তিক রুকইয়াহ আল্লাহর কাছে আরোগ্য চাওয়ার মাধ্যম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন